শিরোনাম :
মে দিবসে শ্রমিকদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা বাসস মহান মে দিবস নয়াপল্টনের শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের সাদিক কায়েমকে দেশের স্বার্থে কাজ করব, কেউ কাউকে ব্যর্থ করতে চাইব না: প্রধানমন্ত্রী শ্রমিক সমাবেশে আসবেন প্রধানমন্ত্রী, জানানো হবে যেসব দাবি মে দিবস পালনে দিনব্যাপী নানা আয়োজন টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কক্সবাজার টেকনাফে ইয়াবাসহ নৌকা জব্দ; ৬ পাচারকারী আটক

কক্সবাজার টেকনাফে ইয়াবাসহ নৌকা জব্দ; ৬ পাচারকারী আটক

 

টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ পৌরসভার খায়ুকখালী খালের মৎস্যঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৮ হাজার পিস ইয়াবা ও ১টি নৌকাসহ ৬ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা । বুধবার বিকালে বাংলাদেশ কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার সকালে টেকনাফ পৌরসভার খায়ুকখালী খালের মৎস্যঘাট এলাকায় সাজ্জাদের মালিকানাধীন ফিশারীতে নোঙ্গর করা অবস্থায় একটি মাছ ধরার নৌকায় ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ স্টেশান কমান্ডার লে. এম মিরাজুল হাসানের নেতৃত্বে উক্ত এলাকায় একটি অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালীন সময়ে টেকনাফ পৌরসভার খায়ুকখালী খালের মৎস্যঘাটে একটি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে নৌকাটি জব্দ করা হয়। পরবর্তীতে নৌকাটি তল্লাশি করে ২৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ সময় ইয়াবা পাচারে জড়িত ৬ জন মাঝিমাল্লাকে আটক করা হয়।
আটককৃতরা হলেন (১) মো. আব্দুল্লাহ (২৭), পিতা. ফয়জুর রহমান, (২) মো. ইব্রাহিম (৩০), পিতা. রহিম উল্লাহ, (৩) মো. আলম (২৬), পিতা. জাকারিয়া, (৪) মো. ইয়াছির (৩২), পিতা. আবু বক্কর সিদ্দিক (৫) নুর মোহাম্মদ (২৭), পিতা. শিদা আলী (৬) করিম উল্লাহ (৩৪), পিতা. মতিউর রহমান। আটককৃত ইয়াবা পাচারকারী উভয়ে উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্ধা।

আটককৃত ইয়াবা পাচারকারী এবং জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ নৌকাটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান,বাংলাদেশ কোস্টগার্ডের আওতাভূক্ত এলাকাসমূহে আইনশৃংখলা নিয়ন্ত্রণ জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে বাংলাদেশ কোস্টগার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকেব।

এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, টেকনাফ পৌরসভার খায়ুকখালী খালের মৎস্যঘাট এলাকায় দীর্ঘদিনধরে বেশকয়েকটি ইয়াবা কারবারের সিন্ডিকেট সক্রিয় রয়েছে। বৈধ মৎস্য আহরণের আড়ালে অবৈধ ইয়াবা পাচার করে আসছে এই সিন্ডিকেটগুলো। গুটিকয়েক মাদক কারবারে জড়িতদের কারনে প্রকৃত মৎস্য ব্যবসায়ীরা যাতে হয়রানির শিকার না হয় দাবি সচেতন মহলের। আটক মাছ ধরার নৌকাটি টেকনাফ পৌরসভার খায়ুকখালী পাড়ার মো. জসিমের ছেলে মো.ইসমাইলের মালিকাধীন। ইসমাইলের মালিকাধীন আরো একটি মাছধরার নৌকা রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com