শিরোনাম :
কুমিল্লায় উপজেলা বিএনপির সভাপতি আটক, থানা ঘেরাও রাত ১টার মধ্যে ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নোয়াখালী ভাসানচর থেকে পালানো দুই রোহিঙ্গা কিশোরী সুবর্ণচরে আটক

নোয়াখালী ভাসানচর থেকে পালানো দুই রোহিঙ্গা কিশোরী সুবর্ণচরে আটক

নোয়াখালী প্রতিনিধি :
আটক দুই রোহিঙ্গা কিশোরী

ভাসানচর থেকে পালিয়ে যাওয়া দুই রোহিঙ্গা কিশোরীকে নোয়াখালীর সুবর্ণচরে আটক করেছে স্থানীয়রা। বুধবার রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মেঘনা মার্কেট সংলগ্ন বেড়ির পাশ থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের মো. ইয়াছিনের মেয়ে খুরশিদা আক্তার ও জান্নাত আরা বেগম। তারা ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পের ২ নম্বর ক্লাস্টারের ৩/৪ নম্বর রুমে থাকেন।

ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে চার লাখ টাকার বিনিময়ে ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে মাছ ধরার নৌকায় করে পালিয়ে সুবর্ণচরে আসেন চার রোহিঙ্গা।

টাকার বিনিময়ে তাদের নিয়ে আসেন মোহাম্মদপুর ইউনিয়নের চর মোজাম্মেল গ্রামের আবদুস সোবহানের ছেলে আবদুল বাতেন, আবদুল বাতেনের ছেলে সেলিম উদ্দিন কালু ও একই ইউনিয়নের চর আলাউদ্দিনের ইব্রাহিম মাঝির ছেলে জাহাঙ্গীর মাঝি। বিষয়টি টের পেয়ে তাদের আটক করে ইউনিয়ন পরিষদে সোপর্দ করেন স্থানীয় লোকজন। এ সময় আরো দুজন রোহিঙ্গা পালিয়ে যান বলেও জানান ইউপি চেয়ারম্যান।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন চরজব্বার থানার ওসি মো. জিয়াউল হক।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com