শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীকে পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়: প্রতিমন্ত্রী পিরোজপুর একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম, অসহায় পরিবারের পাশে প্রতিমন্ত্রী নরসিংদীর কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার দেশের স্বার্থবিরোধী একটি চক্র এখনো সুযোগের অপেক্ষায়: প্রধানমন্ত্রী নেত্রকোণা স্ত্রীর হাত-পায়ের রগ কাটার অভিযোগে স্বামী আটক, বললেন ‘অতিষ্ঠ হয়ে করেছি’ নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে : ডিসি মো:রায়হান কবির বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি: আইনমন্ত্রী ২০২৬ সালের বার কাউন্সিলের নির্বাচন স্থগিত টাঙ্গাইলে পাম্পে বোতলে তেল বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কাবিন-দেনমোহর-কাজি ছাড়াই মামুনুলের দুই ‘বিয়ে’

কাবিন-দেনমোহর-কাজি ছাড়াই মামুনুলের দুই ‘বিয়ে’

নিজস্ব প্রতিবেদক :
হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক- ফাইল ফটো

কাবিননামা, দেহমোহর ছাড়াই দ্বিতীয় ও তৃতীয় বিয়ে করেছেন বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। তার কথিত দুটি বিয়ে কোনো কাজি পড়াননি বলেও জানান তিনি।
মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রিমান্ডে পুলিশকে এসব তথ্য দিয়েছেন মামুনুল। মামুনুল হক তার কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার ধর্ষণের মামলায় তিনদিনের রিমান্ডে ছিলেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান জানান, জিজ্ঞাসাবাদে তিনটি বিয়ের কথা জানিয়েছেন মামুনুল হক। কিন্তু ধর্ষণ মামলার বাদী ও অপর এক নারীকে বিয়ের সময় কোনো কাজি ছিল না। কাবিননামা বা দেনমোহরও ছিল না বলে জানান মামুনুল। এ দুই স্ত্রীর একজনের বাড়ি ফরিদপুর, যিনি মামলার বাদী এবং আরেক স্ত্রীর বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়।

মোস্তাফিজুর রহমান আরো জানান, রিমান্ডের জিজ্ঞাসাবাদে মামুনুল হক আরো চাঞ্চল্যকর তথ্য প্রদান করেছেন। সেসব তথ্য যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ থানার ছয় মামলায় মামুনুল হককে জিজ্ঞাসাবাদের জন্য ১৮ দিনের রিমান্ড মঞ্জুর হয়। এর মধ্যে তিনটি মামলায় পুলিশ, অপর তিনটি মামলায় সিআইডি ও পিআইবি তদন্ত করছে।

নারায়ণগঞ্জের এসপি মো. জায়েদুল আলম গণমাধ্যমকে জানান, সোনারগাঁওয়ের রয়্যাল রির্সোটে ভাঙচুর, যুবলীগ নেতার বাড়িতে হামলা, তার কথিত স্ত্রীর করা ধর্ষণ ও প্রতারণার তিনটি মামলায় মামুনুল হককে নয় দিনের রিমান্ডে আনা হয়েছে।

এসপি আরো জানান, এছাড়া হেফাজতে ইসলামের হরতালে ঢাকা চট্টগ্রাম মহাড়কের নারায়ণগঞ্জের শিমরাইলে ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় অপর তিনটি মামলায় মামুনুল হকের আরো ৯ দিনের রিমান্ড মঞ্জুর করা রয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে পিবিআই ও সিআইডি পুলিশ ৯ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করবে।

উল্লেখ্য, ২০২১ সালের ১৮ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com