রংপুর প্রতিনিধি:
রংপুর প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট সংগঠক সাংবাদিক রশীদ বাবু আর নেই। তিনি শনিবার সকাল সোয়া পাঁচটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সাংবাদিক রশীদ বাবু ক্রিকেটার সোহরাওয়ার্দী শুভ’র বাবা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি রংপুর প্রেসক্লাবের সভাপতি, জুম্মাপাড়া করীমিয়াা নুরুল উলুম মাদ্রাসার কোষাধ্যক্ষ, নাট্য সংগঠন শিখা সংসদের প্রতিষ্ঠাতা সদস্য। রশীদ বাবু বেশ কয়েকবার রংপুর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন।
রংপুর প্রেসক্লাবের সহসভাপতি মোনাব্বর হোসেন জানান, বাদ আসর স্থানীয় জুম্মাপাড়া করীমিয়া নুরুল উলুম মাদরাসা মাঠে সাংবাদিক রশীদ বাবুর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর নগরীর মুন্সিপাড়া কবরস্থানে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রংপুর বিভাগীয় কমিশনার, সিটি করপোরেশনের মেয়র, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা পরিষদ চেয়ারম্যান। এছাড়া আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ ও রংপুর প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, সিটি প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুর, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-টিসিএ, মাহিগঞ্জ প্রেসক্লাব, রংপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ক্রিকেটার্স ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শোক প্রকাশ করেছেন।
Leave a Reply