কক্সবাজার প্রতিনিধি
গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামি
কক্সবাজারের টেকনাফের নাজির পাড়া থেকে মাদক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেলে সদর ইউপি নাজির পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন সদর ইউপি নাজির পাড়ার বাসিন্দা মোনতাজ মিয়ার ছেলে জসিম উদ্দিন। রোববার এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই যায়েদ, এএসআই হেলালের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম নাজির পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি জসিম উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
তিনি আরো জানান,গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Leave a Reply