নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
যথাযথ স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার বাস, লঞ্চ এবং ট্রেন আগামীকাল সোমবার থেকে চালু হচ্ছে। গণপরিবহন চলাচলের বিষয়টি কাল থেকেই কার্যকর হবে।
সোমবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, এদিন এক প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, কোভিড-১৯ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বিধিনিষিধের সময়সমীমা ২৩ মে মধ্যরাত থেকে ৩০ মে মধ্যরাত পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
চলতি বছর করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ৫ এপ্রিল থেকে লকডাউন ঘোষণা করে সরকার। ১৩ এপ্রিল পর্যন্ত ঢিলেঢালা লকডাউন হলেও সংক্রমণ আরো বেড়ে যাওয়ায় ১৪ এপ্রিল থেকে ‘কঠোর লকডাউন’ ঘোষণা করা হয়।
পরে সিটি কর্পোরেশন এলাকায় গণপরিবহন চলাচলের অনুমতি দেয়া হয়। তবে দূরপাল্লার বাস, লঞ্চ এবং ট্রেন চলাচল বন্ধ ছিল। ঈদেও লঞ্চ-ট্রেন এবং দূরপাল্লার বাস বন্ধ রাখা হয়েছিল।
Leave a Reply