শিরোনাম :
কুমিল্লায় উপজেলা বিএনপির সভাপতি আটক, থানা ঘেরাও রাত ১টার মধ্যে ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নাটোরে ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

নাটোরে ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

jugjugantor

অনলাইন ডেস্ক:

নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নের চলনবিল রুহাই এলাকার একডি ডোবা থেকে উজির আলী প্রাং (৭৪) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে গুরুদাসপুর থানা পুলিশ।

মঙ্গলবার ভোরে উপজেলার বিলশারুহাই গ্রামেরএকটি ডোবা থেকে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত বৃদ্ধ ওই এলাকার মৃত-লাজেম প্রাং এর ছেলে। তিনি পেশায় একজন শ্রমজীবী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উজির আলী মানসিক ভারসাম্যহীন। সোমবার রাত আনুমানিক ১১টার দিকে ওই বৃদ্ধ নিখোঁজ হয়। পরে অনেক খুঁজে তার সন্ধান পাওয়া যায় না। সকালে এলাকাবাসী ডোবায় উজির আলীর মরদেহ ভাসতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয়। গতকাল রাতে হালকা বৃষ্টির সাথে মেঘের গর্জন হচ্ছিলো। রাতে বজ্রপাতে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন স্থানীয় এলাকাবাসী।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে। তদন্ত করার পর বিস্তারিত জানা যাবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com