শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গাজীপুর তালাক দেয়ায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

গাজীপুর তালাক দেয়ায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

 

কালিয়াকৈর প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় বুধবার তালাক দেয়ায় ক্ষুব্ধ হয়ে স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা চালিয়েছে স্বামী। এ ঘটনায় পুলিশ স্বামী রতন মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে।

রতন মিয়া নওগাঁ সদর উপজেলার মোকরমপুর গ্রামের মনছুর আলীর ছেলে। আহত স্ত্রী আরজিনা আক্তার হল নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার গুটিল গ্রামের আকবর আলীর মেয়ে। আশংকাজনক অবস্থায় আরজিনা আক্তারকে স্থানীয়রা উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছে।

আরজিনা আক্তার কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় মেহের আলীর বাড়িতে বাসা ভাড়া নিয়ে স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন। এলাকাবাসী ও পুলিশ জানায়, গত চার মাস পূর্বে নওগাঁ সদর উপজেলার মোকরমপুর গ্রামের মনছুর আলীর ছেলে রতন মিয়ার সাথে আরজিনা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর হতেই তাদের মধ্যে নানা বিষয় নিয়ে ঝগড়া হয়।

এ কারণে আরজিনা আক্তার স্বামী রতন মিয়াকে ডিভোর্স দেওয়ার জন্য মৌচাক কাজী অফিসে গিয়ে স্বামী রতন মিয়াকে ডিভোর্স দেয়। এসময় নিকাহ রেজিস্টার (কাজী) বিষয়টি রতন মিয়াকে ফোনে জানালে রতন মিয়া তাৎক্ষনিক ওই অফিসে গিয়ে তার স্ত্রী আরজিনাকে নিয়ে বাসায় আসার পথিমধ্যে একটি ধারালো ছুরি এনে আরজিনার পেটে কয়েকটি আঘাত করে। এতে আরজিনার পেট থেকে নারী ভুরি বেড়িয়ে যায়। এসময় স্থানীয় জনতা রতন মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে পুলিশের সহায়তায় স্থানীয়রা আরজিনাকে উদ্ধার করে টাঙ্গাইল জেলার মির্জাপুর কুমুদিনি হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল আলম জানান, মাত্র কয়েক মাস আগে তাদের বিয়ে হয়েছে। পারিবারিক কলহের জের ধরে আরজিনা স্বামীকে বুধবার ডিভোর্স দিলে স্বামী রতন মিয়া ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে ছুরি দিয়ে প্রকাশ্য দিবালোকে রাস্তার উপর হত্যার চেষ্টা করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com