শিরোনাম :
কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি সিলেটে দুর্ঘটনায় নিহত বেড়ে ৮, হতাহতরা সবাই শ্রমিক দেশের ১৩ দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কবার্তা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দেশের অর্থনীতির আকার বৃদ্ধি পেয়েছে: তথ্যমন্ত্রী

দেশের অর্থনীতির আকার বৃদ্ধি পেয়েছে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের রাঙ্গুনিয়া আওয়ামী লীগের বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ
চট্টগ্রামের রাঙ্গুনিয়া আওয়ামী লীগের বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ

করোনাকালে যেখানে পৃথিবীর সবকটি দেশে মাথাপিছু আয় ও অর্থনীতি সংকুচিত হয়েছে, সেখানে বাংলাদেশের অর্থনীতির আকার বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
শনিবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া আওয়ামী লীগের বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক মহামারি করোনাকালে যেখানে পৃথিবীর সবকটি দেশে মাথাপিছু আয় কমেছে, অর্থনীতি সংকুচিত হয়েছে, সেখানে বাংলাদেশের আকার বৃদ্ধি পেয়েছে। মাথাপিছু আয় ও জিডিপি বৃদ্ধি পেয়েছে।

তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ বদলে গেছে। স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। খাদ্য ঘাটতির দেশ থেকে খাদ্য উদ্বৃত্তের দেশে রূপান্তরিত হয়েছে। একই সঙ্গে করোনাকালেও বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে। আমরা পাকিস্তানকে অনেক আগেই ছাড়িয়েছি। বর্তমানে আমাদের মাথাপিছু আয় ভারতকেও ছাড়িয়ে গেছে। বর্তমানে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ২ হাজার ২২৭ মার্কিন ডলার।

আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, দেশের এতো উন্নতির জন্য বিএনপিসহ তার মিত্ররা একটু ধন্যবাদ জানাতে পারে নাই। সরকারকে ধন্যবাদ জানাতে লজ্জা লাগলেও দেশকে তো তারা ধন্যবাদ জানাতে পারতো। দেশের জনগণকে তো ধন্যবাদ জানানো যেত।

বিএনপিকে ঐক্যহীন দল উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি সবসময় সবদলকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলে। কিন্তু বিএনপির নিজের দলের মধ্যে কোনো ঐক্য নাই। বিএনপিকে অনুরোধ জানাবো সবদলের ঐক্য নয়, আগে নিজের দলের ঐক্য প্রতিষ্ঠিত করুন।

উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সহ-সভাপতি আবদুল মোনাফ সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, পৌর মেয়র মো. শাহজাহান সিকদার প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com