শিরোনাম :
কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি সিলেটে দুর্ঘটনায় নিহত বেড়ে ৮, হতাহতরা সবাই শ্রমিক দেশের ১৩ দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কবার্তা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আগামী সংসদের বরাদ্দ ৭ শতাংশ বৃদ্ধির প্রস্তাব অনুমোদন

আগামী সংসদের বরাদ্দ ৭ শতাংশ বৃদ্ধির প্রস্তাব অনুমোদন

নিজস্ব প্রতিবেদক:
ফাইল ফটো

 

আগামী ২০২১-২০২২ অর্থ বছরের জন্য জাতীয় সংসদের বরাদ্দ ৭ দশমিক ১২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেছে জাতীয় সংসদ সচিবালয় কমিশন। বরাদ্দকৃত ৩৩৬ কোটি ১৪ লাখ টাকার মধ্যে পরিচালন খাতে ৩৩৫ কোটি ৩৯ লাখ টাকা ও উন্নয়ন খাতে ৭৫ লাখ টাকা।

রবিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ সচিবালয় কমিশন বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ সচিবালয় কমিশনের চেয়ারম্যান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এবং বিরোধীদলীয় নেতার পক্ষে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের অংশগ্রহণ করেন। বিশেষ আমন্ত্রণে চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বৈঠকে অংশ নেন। এছাড়া বৈঠকে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, চলতি ২০২০-২০২১ অর্থবছরে পরিচালন খাতে ৩৩৪ কোটি ৫১ লাখ টাকা ও উন্নয়ন খাতে ৮৩ লাখ টাকাসহ মোট বাজেটে বরাদ্দ ছিলো ৩৩৫ কোটি ৩৪ লাখ টাকা। সংশোধিত বাজেটে তা কমিয়ে ৩১৩ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার টাকা অনুমোদন দেওয়া হয়েছে। আর আগামী ২০২১-২০২২ অর্থবছরে ৩৩৬ কোটি ১৪ লাখ টাকা বরাদ্দের অনুমোদন দেওয়া হয়। যা ২০২০-২০২১ অর্থবছরের সংশোধিত বাজেটের ২২ কোটি ৩৪ লাখ ৩২ হাজার টাকা অর্থাৎ ৭ দশমিক ১২ শতাংশ বেশি।

এছাড়া বৈঠকে কমিশনের সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন-অগ্রগতি পর্যালোচনা, সংসদ সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বিধিমালা-১৯৯৪ সংশোধন ও অর্গানোগ্রাম হালনাগাদ, সংসদ সচিবালয়ের চলমান প্রকল্পসমূহের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা এবং সংসদে দৈনিকভিত্তিক বার্ষিক কর্মচারীদের মজুরি ও কর্মকর্তা-কর্মচারীদের অতিরিক্ত খাটুনি ভাতা বাড়ানোর প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে।

উল্লেখ্য, সার্বভৌম প্রতিষ্ঠান জাতীয় সংসদে সংশ্লিষ্টদের বেতন-ভাতাসহ আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য সংসদ সচিবালয় কমিশন বৈঠকে বাজেট বরাদ্দ অনুমোদন দেওয়া হয়। পরে তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। এছাড়া কমিশন বৈঠকে সংসদ সচিবালয়ের নতুন পদ সৃষ্টি, প্রকল্প প্রণয়নসহ বিভিন্ন নীতি নির্ধারণী সিদ্ধান্ত নেওয়া হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com