শিরোনাম :
সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধার কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ বাংলাদেশ পুলিশে বড় রদবদল: ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬: কৃষিতে প্রযুক্তি ও পুষ্টি উন্নয়নে নতুন দিগন্ত। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী রাজধানীর জিয়া উদ্যানে ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বিশ্বের বুকে সেবা প্রদানে নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বিশ্বের বুকে সেবা প্রদানে নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বর্তমান সরকারের দূরদর্শী পরিকল্পনায় বাংলাদেশ আজ বিশ্বের বুকে দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়েছে। এদেশকে আরও সমৃদ্ধ করে গড়ে তুলতে জনপ্রশাসনে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। তিনি বলেন, জনগণকে দক্ষতার সাথে সঠিক সময়ে সেবা প্রদানের জন্য নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে।

আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২০-২১ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশকে একটি সম্মানজনক অবস্থানে পৌঁছে দিতে নিরন্তর কাজ করে যাচ্ছে। দেশ আজ বিশ্বের বুকে এক সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়েছে। এই অর্জন ধরে রেখে দেশকে আরো সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও নিষ্ঠার বিকল্প নেই।

তিনি আরো বলেন, দেশ ও জনগণকে যথাযথ সেবা প্রদান করতে হলে সততার সাথে কাজ করতে হবে। জনগণকে দক্ষতার সাথে সঠিক সময়ে সেবা প্রদানের জন্য নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন দপ্তর প্রধান এবং মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

দপ্তর/সংস্থা প্রধানদের মধ্য থেকে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক ডঃ মোঃ আফজাল হোসেন, গ্রেড-১ থেকে গ্রেড-১০ ভুক্ত ক্যাটাগরিতে প্রশাসন অনুবিভাগের উপসচিব আবু কায়সার খান এবং গ্রেড-১১ হতে গ্রেড-২০ ক্যাটাগরিতে সিনিয়র সচিবের দপ্তরের অফিস সহায়ক সমীর কুমার দাস এবছর শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন। প্রতিমন্ত্রী পুরস্কারপ্রাপ্তদের হাতে এক মাসের বেতনের সমপরিমাণ অর্থ ও সার্টিফিকেট তুলে দেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com