শিরোনাম :
স্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি ড্রাইভ করলেন প্রধানমন্ত্রী অর্থনীতি আরও বাড়ল দেশের রিজার্ভ কালীগঞ্জে অনুমতি ব্যতিরেকে মাটি কাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা ও মাদকাসক্তের কারণে ১ মাসের কারাদন্ড  আটোয়ারীতে এস,কে এগ্রো কমপ্লেক্স স্পেশালাইজড কোল্ড স্টোরেজে মিলাদ ও দোয়া মাহফিল লমাইয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে নারীদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎লালমাইয়ে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ওসমানী স্মৃতি মিলনায়তনে রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পাওয়া অস্ত্র নিয়ে ডিসিদের জরুরি নির্দেশনা ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী ১৩ ডাকাতের যাবজ্জীবন কারাদণ্ড পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় এক জন নিহত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধার

খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার জেলার খোকসা উপজেলায় বালির স্তূপ থেকে আজাদ (৪৫) নামে একজন ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যার দিকে খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়ন সিংড়া গ্রাম থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত ভ্যানচালক হলেন ওই এলাকার মৃত বক্কার মোল্লার ছেলে।

বিষয়টি ভোরের পাতাকে নিশ্চিত করেছেন খোকসা থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, আজাদ বাড়ি থেকে ভ্যান চালানোর জন্য বের হলে গত ৪ দিন ধরে বাড়িতে না আসা পরিবারের সদস্যরা গত শনিবার খোকসা থানায় একটি নিখোঁজ জিডি দায়ের করেন। আজ বিকেলের দিকে বাড়ির পাশে একটি বালির স্তূপ থেকে দুর্গন্ধ পায় স্থানীয়রা। পরে স্থানীয় ওই বালির স্তূপে গিয়ে দেখতে পান আজাদের সারা শরীরে বালু দিয়ে কবর দিয়ে ঢেকে রেখেছেন কে বা কারা।

স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।

খোকসা থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম ভোরের পাতাকে বলেন, গতকাল শনিবার আজাদ নিখোঁজের বিষয়ে থানায় একটি জিডি দায়ের করেছেন পরিবারের সদস্যরা। আজাদের বাড়ির পাশে কে বা কারা তাকে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে বালু দিয়ে কবর দিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় এলাকায় জিজ্ঞাসাবাদ চলছে। ময়নাতদন্তের পর আসল ঘটনা জানা যাবে বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com