যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আরাঘচির বৈঠক চীনের পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে

আরাঘচির বৈঠক চীনের পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক :

বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

বুধবার (৬ মে) চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এই বৈঠকের তথ্য নিশ্চিত করেছে। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি বর্তমান আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনার কথা রয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই বেইজিং সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে ধারণা করছেন বিশ্লেষকরা। খবর আল-জাজিরার।

বেইজিংয়ে আসার মাত্র এক সপ্তাহ আগে, আরাঘচি রাশিয়া সফর করেছিলেন। ওই সফরে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন।

মস্কো সফরের পরপরই তার এই চীন সফর মধ্যপ্রাচ্য ও বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

আরাঘচির এই সফরের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চীনকে আহ্বান জানিয়েছেন ইরানকে এই বার্তা দিতে যে, তাদের কর্মকাণ্ড দেশটিকে ‘বিশ্বব্যাপী বিচ্ছিন্ন’ করে তুলছে।

উল্লেখ্য যে, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের ঠিক এক সপ্তাহ পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের পরিকল্পনা রয়েছে।

সেখানে চীনের শীর্ষ নেতা শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের একটি সরাসরি বৈঠকের সম্ভাবনা রয়েছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আত্মসমর্পণের সাদা পতাকা’ না উড়িয়ে ইরান আমাদের সঙ্গে খেলা খেলছে। হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ কথা বলেন।

প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, ইরানের সামরিক শক্তি এখন এতটাই হ্রাস পেয়েছে যে তারা শুধু ‘পি-শুটার’ (ছোট খেলনা বন্দুকের মতো অস্ত্র) দিয়ে গুলি চালানোর অবস্থায় আছে।

ট্রাম্পের এ মন্তব্যের জবাবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, প্রাণঘাতী শক্তি প্রয়োগের মার্কিন হুমকি নিয়ে আমরা মোটেও চিন্তিত নই।

‘কেউ আমাদের আত্মসমর্পণ করাতে পারবে না। ইরানের মানুষদের জোর খাটিয়ে বশীভূত করা সম্ভব নয়।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com