লালমাইপ্রতিনিধি
কুমিল্লার লালমাই উপজেলায় কৃষকদের দক্ষতা উন্নয়ন ও টেকসই কৃষি ব্যবস্থাপনা জোরদারের লক্ষ্যে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস/২০২৬’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মে ২০২৬) সকাল ১০টায় লালমাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫–২০২৬ অর্থবছরের Programme on Agriculture and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience in Bangladesh (PARTNER) প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আঞ্জুমান বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা জেলার প্রশিক্ষণ কর্মকর্তা মো. রেজাউল করিম ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) শেখ আজিজুর রহমান এবং কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সমবায় কর্মকর্তা মো. জামাল হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহিন হোসেন।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক মো. জয়নাল আবেদীন জয়, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ, স্থানীয় কৃষক-কৃষাণী এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
প্রশিক্ষণে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা উন্নয়ন এবং জলবায়ু সহনশীল কৃষি বিষয়ে ধারণা দেওয়া হয়। বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ কৃষকদের আয় বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply