চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামে অভিযান চালিয়ে জুয়ার সামগ্রীসহ ১৪ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে নগরীর বাকলিয়া থানার ময়দার মিল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, মো. বাহার, মো. কামাল হোসেন, মো. রাজু, ইকবাল, আশরাফ আলী, দেলোয়ার হোসেন, আলমগীর, মো. কাউসার, মো. তৈয়ব, জয়নাল আবেদীন, আবুল হোসেন, মাঈনুল, তাজুল ইসলাম ও মো. সাকিব।
বাকলিয়া থানার ওসি মো. রুহুল আমীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে ১৪ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৬ প্যাকেট তাস ও তিন হাজার ৪২ টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে।
Leave a Reply