শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

অবৈধ ব্যান্ডরোলসহ সিগারেট জব্দ

অবৈধ ব্যান্ডরোলসহ সিগারেট জব্দ

গাজীপুরপ্রতিনিধি:
গাজীপুরের কৌলটিয়ায় ভার্গো সিগারেট ফ্যাক্টরিতে ভ্যাট গোয়েন্দারা অভিযান চালিয়ে অবৈধ ব্যান্ডরোলসহ বিপুল পরিমাণ সিগারেট জব্দ করেছে। গতকাল রবিবার রাতে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযোগ রয়েছে, এই সিগারেট ফ্যাক্টরিটি দীর্ঘদিন ধরে কোটি কোটি টাকার ভ্যাট ফাঁকি দিয়ে আসছে। ভ্যাট আইন অনুযায়ী লো ব্রান্ডের সিগারেটের উপর বিক্রয় মূল্যের উপর ৭৩% ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রযোজ্য।

ভ্যাট ফাঁকির সুনির্দিষ্ট অভিযোগে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর এই অভিযান পরিচালনা করেন। সংস্থার উপ-পরিচালক তানভীর আহমেদ এই অভিযানে নেতৃত্ব দেন। প্রাথমিকভাবে হিসাব করে অবৈধ সিগারেট পাওয়া যায় ১ লাখ ৯৯ হাজার শলাকা।
অন্যদিকে, ফ্যাক্টরি প্রাঙ্গণে জাল সন্দেহে ২ কার্টুন ব্যান্ডরোল পাওয়া যায়। এতে গণনা করে ১ লাখ ৫৬ হাজার পিস ব্যান্ডরোল পাওয়া যায়। একই সাথে ফ্যাক্টরির গোপন কক্ষ থেকে আরও ২ কার্টন উদ্ধার করা হয়েছে। এই ২ কার্টুনে পুরনো ও ব্যবহ্নত ব্যান্ডরোল পাওয়া যায়।

ধারণা করা হয়, উদ্ধার করা এই জাল ও অবৈধ ব্যান্ডরোল উৎপাদিত সিগারেটে ব্যবহার করে বাজারজাতকরণ করা হতো।
এই ভার্গো সিগারেট ফ্যাক্টরিটি গাজীপুর সদরের কৌলটিয়া এলাকায় অবস্থিত। আটককৃত সিগারেটের মধ্যে ৫৬ হাজার শলাকা পার্টনার ব্র্যান্ড, ৮৩ হাজার শলাকা দেশ গোল্ড এবং ৬০ হাজার শলাকা দেশ ব্লাক। এসব লো ব্র্যান্ডের সিগারেট সিলেট, বরিশাল ও কুমিল্লার প্রত্যন্ত এলাকায় বাজারজাত করা হয়।

জানা যায়, প্রতিষ্ঠানটি ভার্গো টোব্যাকো লিমিটেড নামে ভ্যাট নিবন্ধন নিয়েছে। এটি ঢাকা উত্তর ভ্যাট কমিশনারেট এর আওতায় ভ্যাট প্রদান করে আসছিল। ভ্যাট আইন ভঙ্গের দায়ে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরে তদন্ত চলমান রয়েছে।

তদন্তের অংশ হিসেবে বারিধারা ডিওএইচএস এলাকার একটি বাসায় ভ্যাট গোয়েন্দার আরেকটি দল আজ সোমবার সকালে অভিযান পরিচালনা করে। বাসাটি সিগারেট ফ্যাক্টরির হেডঅফিস হিসেবে ব্যবহার হতো। অভিযানে তদন্ত সংশ্লিষ্ট কিছু গুরুত্বপূর্ণ তথ্যাদি জব্দ করা হয়।

অন্যদিকে, ভার্গো সিগারেট ফ্যাক্টরির তিনটি ব্যাংক অ্যাকাউন্ট হিসাব তলব করা হয়েছে। এই তিনটি ব্যাংক হলো ট্রাস্ট ব্যাংক, পূবালী ব্যাংক ও ব্র্যাক ব্যাংক। বিস্তারিত তদন্ত সম্পন্ন করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com