শিরোনাম :
কুমিল্লায় উপজেলা বিএনপির সভাপতি আটক, থানা ঘেরাও রাত ১টার মধ্যে ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কোয়ারেন্টাইন শেষে বাড়ি ফিরলেন ১১ জন

কোয়ারেন্টাইন শেষে বাড়ি ফিরলেন ১১ জন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় কোয়ারেন্টাইন শেষে বাড়ি ফিরলেন ভারত ফেরত ১১ বাংলাদেশি। সোমবার (৩১ মে) সকালে তাদের আনুষ্ঠানিক বিদায় জানানো হয়। রবিবার শেষ হয় তাদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন। ভারতে আটকা পড়া এসব বাংলাদেশি গত ১৭ মে দেশে প্রবেশ করেন।

ঘরে ফেরা এসব যাত্রীদের ফুল দিয়ে বিদায় জানান চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, আনসার ও ভিডিপি’র জেলা কমান্ডেন্ট আলমগীর হোসেনসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, ভারত ফেরত যাত্রীদের চুয়াডাঙ্গার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র- টিটিসি, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, নার্সিং ইনস্টিটিউট ও ৩টি আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়। ১৪ দিন বিভিন্ন কোয়ারেন্টাইনে থাকা সাত শতাধিক ভারতফেরত বাংলাদেশি পালাক্রমে ঘরে ফিরবেন।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, মহামারি করোনার কারণে গত বছর থেকে বাংলাদেশ ভারত সীমান্ত বন্ধ ঘোষণা করে সরকার। এরপর গত ১৭ মে থেকে ভারতে আটকেপড়া বাংলাদেশিরা সরকারি উদ্যোগে দেশে ফিরতে শুরু করেন।

তিনি জানান, ভারতফেরত যাত্রী সংখ্যা বাড়তে থাকায় পার্শ্ববর্তী কুষ্টিয়া, ঝিনাইদহ ও মেহেরপুর জেলায় স্থানান্তর করা হয় অনেককে। এদের প্রত্যেককে নিজ খরচে হোটেলে থাকা-খাওয়ার ব্যবস্থা করতে হয়। যদিও জেলা প্রশাসন সরকারি প্রতিষ্ঠানে যাদেরকে রেখেছিল তাদের ভাড়া মওকুফ করা হয়েছে।

এছাড়া ভারত ফেরত করোনা পজেটিভ যাত্রীদের চুয়াডাঙ্গা ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এরমধ্যে যাদের কোয়ারেন্টাইন শেষ হয়েছে এবং করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে তারা জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট, কোয়ারেন্টাইন প্রত্যয়নপত্র প্রাপ্তি সাপেক্ষে বাড়ি ফিরে যাওয়ার অনুমতি পাচ্ছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com