শিরোনাম :
কুমিল্লায় উপজেলা বিএনপির সভাপতি আটক, থানা ঘেরাও রাত ১টার মধ্যে ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মাদারগঞ্জ জামালপুরে নির্মাণ হচ্ছে শেখ হাসিনা সোলার পার্ক

মাদারগঞ্জ জামালপুরে নির্মাণ হচ্ছে শেখ হাসিনা সোলার পার্ক

জামালপুর প্রতিনিধি:
রোববার দুপুরে জামালপুর জেলা প্রশাসকের সভা কক্ষে প্রকল্পের জন্য প্রায় ৭শ একর অকৃষি খাস জমি দীর্ঘমেয়াদী চুক্তিপত্র বন্দোবস্ত প্রধান ও দলিল হস্তান্তর করা হয়েছে
রোববার দুপুরে জামালপুর জেলা প্রশাসকের সভা কক্ষে প্রকল্পের জন্য প্রায় ৭শ একর অকৃষি খাস জমি দীর্ঘমেয়াদী চুক্তিপত্র বন্দোবস্ত প্রধান ও দলিল হস্তান্তর করা হয়েছে

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার যমুনা নদীর পাড়ে প্রায় ৭শ একর জমির উপর দেশের সবচেয়ে বড় ২০০ মেগাওয়াট শেখ হাসিনা সোলার পার্ক নির্মাণ করা হবে।
রোববার দুপুরে জামালপুর জেলা প্রশাসকের সভা কক্ষে প্রকল্পের জন্য প্রায় ৭শ একর অকৃষি খাস জমি দীর্ঘমেয়াদী চুক্তিপত্র বন্দোবস্ত প্রধান ও দলিল হস্তান্তর করা হয়েছে।

নবায়নযোগ্য জ্বালানি প্রসারে মাদারগঞ্জের জোড়খালি ইউনিয়নের কাইজার চর এলাকার ‘শেখ হাসিনা সোলার পার্ক স্থাপনের জন্য আরপিসিএল- এর প্রস্তাবিত ১০০ মেগাওয়াট গ্রিড টাইপ সোলার বিদ্যুৎ কেন্দ্র ছাড়াও বিআর পাওয়ার জোন লিমিটেডের ১০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে যৌথভাবে ২০০ মেগাওয়াট চুক্তিপত্র স্বাক্ষর সম্পন্ন হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রপতির পক্ষে জামালপুরের জেলা প্রশাসক মুর্শেদা জামান এবং বিআর পাওয়ার জোন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফখরুজ্জামান ও রুবাল পাওয়ার কোম্পানি লিমিটেডের পক্ষে প্রাণতোষ চন্দ সাহা নিজ নিজ চুক্তিপত্র স্বাক্ষর করেন।

প্রকল্প পরিচালক মো. ফেরদৌস রহমান বলেন, জামালপুরে যমুনা নদীর পাড়ে দেশের সবচেয়ে বড় সোলার কেন্দ্র স্থাপন করা হচ্ছে। এই খাতে ঋণ দেবে ভারত।

২৫ বছর মেয়াদী প্রকল্পটি বাস্তবায়ন করা হলে দেশের বিদ্যুতের চাহিদা অনেকাংশে পূরণ হবে। ৬৭৪ একর অকৃষি খাস জমিতে এটা নির্মাণ হচ্ছে। এখানকার ১৮০টি পরিবারকে পুনর্বাসনও করা হবে। জুলাই মাস থেকে প্রকল্পস্থানে নিরাপত্তা বেস্টনী নির্মাণের কাজ শুরু করা হবে।

এদিকে প্রকল্পের জন্য প্রায় ৭শ একর অকৃষি খাস জমি দীর্ঘমেয়াদী চুক্তিপত্র বন্দোবস্ত প্রধান ও দলিল হস্তান্তর হওয়ার সংবাদে মাদারগঞ্জ উপজেলাবাসী খুবই আনন্দিত।

অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপির নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি । মির্জা আজম এমপি উদ্যোগ না নিলে দেশের সবচেয়ে বড় ২০০ মেগাওয়াট শেখ হাসিনা সোলার পার্ক নির্মাণ হতো কিনা সন্দেহ। আমরা মাদারগঞ্জবাসী তার প্রতি কৃতজ্ঞ এবং চিরঋণী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com