বিনোদন প্রতিবেদক
শিগগিরই গাঁটছড়া বাঁধবেন জনপ্রিয় ইউটিউবার সৌভিক আহমেদ। নতুন জীবনের সূচনার কথা নিজেই জানালেন তিনি।
শনিবার (২৯ মে) হবু স্ত্রীর সঙ্গে তোলা একটি ছবি ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে শেয়ার করেন সৌভিক।
ক্যাপশনে লিখেছেন, তার সঙ্গে জীবনের জোড়া লাগছে। যারা ইতোমধ্যে বিষয়টি শুনেছেন, তারা ঠিকই শুনেছেন।
সৌভিকের হবু স্ত্রী শিয়ানা শাবা ঢাকার বাসিন্দা। তিনি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন।
সৌভিক তার খুশির সংবাদটি প্রকাশের পর থেকেই তাদের দুজনকে ভক্তরা অভিনন্দন জানাতে শুরু করেন। এমনকি সেখানে অনেক তারকার কমেন্টও পাওয়া যায়। সে তালিকায় রয়েছেন ইউটিউবার সালমান মুক্তাদির, তামিম মৃধা, অভিনেত্রী সালহা খানম নাদিয়া ও গায়িকা এলিটা করিমসহ অনেকে।
Leave a Reply