শিরোনাম :
স্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি ড্রাইভ করলেন প্রধানমন্ত্রী অর্থনীতি আরও বাড়ল দেশের রিজার্ভ কালীগঞ্জে অনুমতি ব্যতিরেকে মাটি কাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা ও মাদকাসক্তের কারণে ১ মাসের কারাদন্ড  আটোয়ারীতে এস,কে এগ্রো কমপ্লেক্স স্পেশালাইজড কোল্ড স্টোরেজে মিলাদ ও দোয়া মাহফিল লমাইয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে নারীদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎লালমাইয়ে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ওসমানী স্মৃতি মিলনায়তনে রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পাওয়া অস্ত্র নিয়ে ডিসিদের জরুরি নির্দেশনা ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী ১৩ ডাকাতের যাবজ্জীবন কারাদণ্ড পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় এক জন নিহত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

 

মৌলভীবাজার প্রতিনিধি।।

সোমবার (৪ মে) মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল সাড়ে ১০ঘটিকায় মৌলভীবাজার পুলিশ লাইনস্ ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ ওয়াহিদুজ্জামান রাজুর সঞ্চালনায় মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন ।

কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়িসহ অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং জেলা পুলিশের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

একই অনুষ্ঠানে এপ্রিল মাসের পারফরমেন্সের ভিত্তিতে শ্রেষ্ঠ থানা এবং অফিসারদের পুরস্কৃত করা হয়।

পুলিশ হেডকোয়ার্টার্সের অভিন্ন মানদন্ডে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন বড়লেখা থানার পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান খাঁন।

শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন সদর মডেল থানার জয়ন্ত সরকার, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার সদর ট্রাফিকের টিএসআই মোতালেব মিয়া, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হন সদর মডেল থানার এএসআই মোঃ জাহিদুল ইসলাম।

এছাড়া ০৭ টি চোরাই মোটরসাইকেল, ০১ টি এক্স করোলা প্রাইভেট কার, ৬৫ পিস ইয়াবা, ৪২০ গ্রাম গাঁজা, রাজনগর থানার হত্যা মামলার ০৩ জন আসামী গ্রেফতারসহ মোট ১১ জন আসামী গ্রেফতার করায় জেলা গোয়েন্দা শাখার এসআই আহলাদ ইবনে জামিল, পিপিএমকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।

এর পাশাপাশি পুলিশ সুপারের কার্যালয়, মৌলভীবাজার এর অপরাধ শাখার দাপ্তরিক কাজসমূহ অত্যন্ত সততা ও দক্ষতার সহিত পালন করাসহ আনুষাঙ্গিক অন্যান্য কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করায় এএসআই মোঃ মাসুম আহমেদকে পুরস্কৃত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা,পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সাইফুল হকসহ মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান এবং সকল থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com