শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ছিনতাইকারী পরিকল্পনামন্ত্রীর দামী আইফোন নিয়ে গেল!

ছিনতাইকারী পরিকল্পনামন্ত্রীর দামী আইফোন নিয়ে গেল!

 নিজস্ব প্রতিনিধিঃ

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের হাত থেকে আইফোন ছিনতাই হয়েছে! এসময় তিনি রাজধানীর বিজয় সরণীতে নিজের গাড়িতে বসা ছিলেন! হুট করে এক ছিনতাইকারী গাড়ির ভেতর হাত দিয়ে মন্ত্রীর আইফোন ছিনিয়ে পালিয়ে যায়। গত সোমবারের এই ঘটনার কথা পরিকল্পনামন্ত্রী নিজেই সাংবাদিকদের জানিয়েছেন।

আজ মঙ্গলবার পরিকল্পনা কমিশনে এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক শেষে এম এ মান্নান বলেন, ‘কাল সন্ধ্যায় পরিকল্পনা মন্ত্রণালয় থেকে যাবার পথে বিজয় সরণিতে গাড়িতে বসে মোবাইল ব্রাউজ করছিলাম। হুট করে কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন মোবাইল নিয়ে দৌড় দেয়। ব্রাউজিংয়ে মনোযোগ থাকার কারণে মুহূর্তের মধ্যে কি ঘটেছে তা বুঝতেও কয়েক সেকেন্ড কেটে যায়। সম্বিৎ ফিরে পেয়ে গাড়িতে থাকা পুলিশের গানম্যানকে বলি আমার মোবাইল নিয়ে গেল!’

মন্ত্রী জানান, তিনি আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্টদের মোবাইল ফোন খোয়ানোর বিষয়টি জানিয়েছেন। এ বিষয়ে কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরিকল্পনামন্ত্রী বলেন, ‘গাড়ি থামিয়ে গানম্যান ওই ছিনতাইকারীর পিছু নিলেও তাকে আর ধরতে পারেনি।’ উল্লেখ্য, ব্যক্তিগত গাড়ি বা যেকোনো গণপরিবহন থেকে রাজধানীর রাস্তায় ছিনতাই নতুন কোনো ঘটনা নয়। বরং প্রতিদিনই সাধারণ মানুষ এসবের শিকার হয়ে থাকেন। এবার ছিনতাইকারীর কবলে পড়লেন স্বয়ং মন্ত্রী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com