যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আদালতে নেওয়ার পথে আসামি পলায়ন, ২ পুলিশ সদস্য ক্লোজড

আদালতে নেওয়ার পথে আসামি পলায়ন, ২ পুলিশ সদস্য ক্লোজড

নিজস্ব প্রতিনিধি:

নেত্রকোনার মদনে পুলিশের হাত থেকে হাতকড়াসহ আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। পুলিশ কনস্টেবল নজরুল ইসলাম ও ফয়জুর রহমানকে ক্লোজড করার বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেছেন নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফখরুজ্জামান জুয়েল। তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে, সোমবার দুপুরে মদন থেকে নেত্রকোনা আদালতে নেওয়ার পথে মদন বাজার এলাকায় সিএনজি থেকেই পালিয়ে গিয়েছিল পলাশ মিয়া (১৮) নামে এক আসামি। পরে আবার রাতেই পুলিশ অভিযান চালিয়ে কেন্দুয়া থেকে তাকে গ্রেফতার করে।

জানা গেছে, গত রবিবার বিকালে মদন উপজেলার কাইটাইল ইউনিয়ের খাগুরিয়া গ্রামে একটি গরুসহ পলাশকে আটক করে জনতা। পলাশ পার্শ্ববর্তী কেন্দুয়া উপজেলার কাউরাট গ্রামের রমিলন মিয়ার ছেলে। পরে মদন থানা পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়। রাতে তার বিরুদ্ধে নিয়মিত চুরির মামলা দিয়ে সোমবার দুপুরে সিএনজিযোগে নেত্রকোনা আদালতে প্রেরণ করা হয়।মদন থানার কনস্টেবল নজরুল ইসলাম ও ফয়জুর রহমান সিএনজি দিয়ে আসামি পলাশকে নিয়ে যাওয়ার পথে মদন বাজার থেকেই হাতকড়া নিয়ে পালিয়ে যায় আসামি। ফলে দায়িত্ব অবহেলার কারণে দুই কনস্টেবলকে মদন থানা থেকে সরিয়ে নেত্রকোনা পুলিশ লাইনে দেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com