শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মাদক মামলায় তিনজনের ১০ বছর কারাদণ্ড

মাদক মামলায় তিনজনের ১০ বছর কারাদণ্ড

যশোর প্রতিনিধি :
যশোরে মাদকদ্রব্য আইনের মামলায় তিন ব্যক্তিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

রোববার (৩ মে) অতিরিক্ত জেলা ও দায়রা জজ কাজী কামরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পেশকার শাহরিয়ার ইবনে আজাদ।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- ঝিকরগাছা উপজেলার মল্লিকপুর গ্রামের সজিব হোসেন, বেনাপোল নামাজগ্রামের আজিজুর এবং বেনাপোলের বাহাদুরপুর গ্রামের ইয়াসিন।

আদালত সূত্র জানায়, ২০২০ সালের ২৩ জানুয়ারি রাতে বিজিবি-এর কাছে খবর আসে, বেনাপোল থেকে একটি ট্রাকে ফেনসিডিল নিয়ে যশোরের দিকে আসছে। পরে তারা আমড়াখালী চেকপোস্টে অবস্থান নিয়ে একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালায়। এ সময় ট্রাকের চালক ও হেলপার পালানোর চেষ্টা করলেও ব্যর্থ হন এবং তিনজনকে আটক করা হয়। তল্লাশিতে তাদের শরীরে লুকানো ১৬ বোতল এবং ট্রাকের একটি ব্যাগে থাকা আরও ৫০ বোতলসহ মোট ৬৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় আমড়াখালী বিজিবি চেকপোস্টের সুবেদার শাহীন মিয়া বাদী হয়ে বেনাপোল পোর্ট থানাতে মামলা করেন। তদন্ত শেষে ২০২০ সালের ১৭ মার্চ এসআই মোস্তাফিজুর রহমান আদালতে চার্জশিট দাখিল করেন। রায়ে আদালত তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ দণ্ড দেন। তবে আসামিরা বর্তমানে পলাতক রয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com