শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি মূল্যে ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (৪ মে) সকালে আখাউড়া খাদ্য গুদামে এই ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া।

তিনি ফিতা কেটে ও কৃষক খোকন মিয়ার হাতে ধান সংগ্রহের ব্যাংকের চালান কপি তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন। এ বছর আখাউড়া উপজেলায় ৫৬৪ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তাছলিমা বেগম বলেন, এ বছর আখাউড়া উপজেলায় ৩৬ টাকা কেজি দরে ১ হাজার ৪৪০ টাকা মণ হিসেবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। উপজেলা কৃষি অফিস থেকে প্রাপ্ত তালিকাভুক্ত ৮৯০ জন কৃষকের নিকট থেকে ধান সংগ্রহ করা হবে। একজন কৃষক সর্বনিম্ন ১২০ কেজি এবং সর্বোচ্চ তিন মেট্রিক টন ধান গুদামে সরবরাহ করতে পারবেন। ৩ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত ধান সংগ্রহের মেয়াদ নির্ধারণ করা হয়েছে। প্রথম দিন দেবগ্রামের কৃষক খোকন মিয়ার কাছ থেকে তিন মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার তাপসী রাবেয়া বলেন, ‘আমরা আশা করছি, নির্ধারিত সময় ৩১ আগস্টের আগেই ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হবে। আগে আসলে আগে সরবরাহ করতে পারবেন ভিত্তিতে ধান সংগ্রহ করা হবে। লক্ষ্যমাত্রার পরে কেউ আসলে আর ধান নেওয়ার সুযোগ থাকবে না।’

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তামান্না ইসলাম, আখাউড়া ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মুহম্মদ সাজেদুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তাছলিমা বেগম, সহকারী উপ খাদ্য পরিদর্শক রিতেশ চন্দ্র দাস ও কৃষক প্রতিনিধি মো. সোহাগ খানসহ অনেকে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com