শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোণাপ্রতিনিধি,
নেত্রকোণা জেলার মদন উপজেলায় এক পাশবিক নির্যাতনের শিকার হয়েছে ১২ বছরের এক মাদরাসাছাত্রী। কওমি মাদরাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক আমান উল্লাহ সাগরের লালসার শিকার হয়ে শিশুটি এখন ৭ মাসের অন্তঃসত্ত্বা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত শিক্ষক বর্তমানে সপরিবারে পলাতক রয়েছেন।

​ভুক্তভোগীর পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি গ্রামে অবস্থিত ‘হযরত ফাতেমাতুজ জোহুরা মহিলা কওমি মাদরাসা’র প্রতিষ্ঠাতা ও শিক্ষক আমান উল্লাহ সাগর গত ২০২৫ সালের নভেম্বর মাসে শিশুটিকে ধর্ষণ করেন। ধর্ষণের পর বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয় শিশুটিকে। ভয়ে শিশুটি দীর্ঘ সময় বিষয়টি গোপন রাখে এবং শারীরিক অসুস্থতার কারণে গত পাঁচ মাস মাদরাসায় যাওয়া বন্ধ করে দেয়।

সম্প্রতি শিশুটির শারীরিক পরিবর্তন দেখা দিলে তার মা (যিনি সিলেটে গৃহপরিচারিকার কাজ করেন) বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে শিশুটি শিক্ষকের দ্বারা নির্যাতনের বিষয়টি প্রকাশ করে। এ ঘটনায় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় শিশুটির মা বাদী হয়ে মদন থানায় একটি মামলা দায়ের করেছেন।

​চিকিৎসকের ভাষ্যমতে, শিশুটি বর্তমানে চরম স্বাস্থ্যঝুঁকির মুখে রয়েছে। মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোডের গাইনি বিশেষজ্ঞ ডা. সায়মা আক্তার জানান, শিশুটির বয়স মাত্র ১১ বছর (নথিপত্রে ১২), ওজন মাত্র ২৯ কেজি এবং উচ্চতা সাড়ে চার ফুটের কম। শিশুটির শরীরে রক্তশূন্যতা (হিমোগ্লোবিন ৮.২) এবং চরম অপুষ্টি দেখা দিয়েছে। গর্ভস্থ শিশুর মাথার মাপ শিশুটির পেলভিসের (কোমর) তুলনায় অনেক বড়, যা স্বাভাবিক প্রসবকে অসম্ভব করে তুলেছে। শিশুটি এবং তার পরিবার বর্তমানে প্রচণ্ড মানসিক বিপর্যস্ত।

ডা. সায়মা আক্ষেপ করে বলেন, যে বয়সে ওর শিশু বিশেষজ্ঞের কাছে থাকার কথা, সেই বয়সে ওকে গাইনি সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

​অভিযুক্ত আমান উল্লাহ সাগর ঘটনার জানাজানি হওয়ার পর থেকে স্ত্রী-সন্তানসহ আত্মগোপনে রয়েছেন। ওই মাদরাসার অন্য শিক্ষকরা জানিয়েছেন, গত ১৮ এপ্রিল থেকে তিনি আর মাদরাসায় আসেননি। স্থানীয়দের সাথেও তার কোনো যোগাযোগ নেই।

 

​মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনের নিজস্ব প্রক্রিয়ায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিজে খেলবেন বলে শিশুদের মাঠ থেকে বের করে দিলেন ইউএনও, দিলেন হুমকি
​একজন বিধবা মায়ের একমাত্র সন্তানের ওপর এমন পাশবিকতায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী এই ন্যাক্কারজনক ঘটনার দ্রুত বিচার ও অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com