যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ভালুকায় ফরমালিন মুক্ত আমের মেলা উদ্বোধন

ভালুকায় ফরমালিন মুক্ত আমের মেলা উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি:

ভালুকায় ফরমালিন মুক্ত নিরাপদ আমের মেলার উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকালে ওই মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সালাম খাতুন। নিরাপদ খাদ্য নিয়ে কাজ করা ভালুকা অনলাইন বাজার ওই মেলার আয়োজন করেন।

চাঁপাইনবাবগঞ্জের কৃষকের বাগান থেকে গোপালভোগ, হিমসাগরসহ বেশ কিছু আমের সমন্বয়ে এই মেলা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মিজানুর রহমান, ভালুকা সরকারী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কামরুজ্জামান তুহিন, ভালুকা অনলাইন বাজারের উদ্যোক্তা আসাদুজ্জামান সুমন, ফখরুল ইসলাম ও শাহরিয়ার ইমন, ভালুকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন তরফদার, কোষাধ্যক্ষ মোকছেদুর রহমান মামুন, দপ্তর সম্পাদক ওমর ফারুক তালুকদার, নির্বাহী সদস্য সারেয়ার হোসেন সজীব, ব্যবসায়ী মোহাম্মদ লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

ভালুকা অনলাইন বাজারের উদ্যোক্তা আসাদুজ্জামান সুমন জানান, ‘চাঁপাইনবাবগঞ্জের তরুণ কৃষকের বাগান থেকে সংগৃহীত শতভাগ রাসায়নিক মুক্ত আম সকল সুরক্ষা মেনে সর্ব সাধারণের কাছে পৌঁছে দিচ্ছি আমরা। নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাত করণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com