শিরোনাম :
সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধার কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ বাংলাদেশ পুলিশে বড় রদবদল: ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬: কৃষিতে প্রযুক্তি ও পুষ্টি উন্নয়নে নতুন দিগন্ত। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী রাজধানীর জিয়া উদ্যানে ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রায়ের ৪ গল্প অবলম্বনে তৈরি ‘রায়’ সিরিজের ট্রেলার

রায়ের ৪ গল্প অবলম্বনে তৈরি ‘রায়’ সিরিজের ট্রেলার

বিনোদন ডেস্ক:

বিশ্ব চলচ্চিত্রে অন্যতম কিংবদন্তী সত্যজিৎ রায়। বৈপ্লবিক চলচ্চিত্র নির্মাতা, ফেলুদা সিরিজের শ্রষ্টা, একাধিক বিষয়ে কৃতিসহ শ্রেষ্ঠ ছোট গল্পগুলোর মধ্যে সত্যজিৎ রায়ের লেখা গল্পগুলো অন্যতম। বিভিন্ন ঘরানার প্রতিটি গল্পের পরতে পরতে রোমাঞ্চের সঙ্গে রয়েছে দৃঢ় সংবেদনশীলতার পরিচয়। যা একজন পাঠককে গল্পের শেষ পর্যন্ত আকর্ষণ করে। এবার সত্যজিৎ রায়ের ছোটগল্প নিয়ে তৈরি হচ্ছে অ্যান্থ্রোলজি সিরি‌জ ‘রায়’। কিংবদন্তি শিল্পীর শতবর্ষ উপলক্ষ্যে বিশেষ অ্যান্থোলজি সিরিজ আনতে চলেছে নেটফ্লিক্স। ৮ জুন ‘রায়’ সিরিজের ট্রেলার প্রকাশ্যে করেছে নেটফ্লিক্স।

সৃজিত মুখোপাধ্যায়, অভিষেক চৌবে, ভাসান বালার মতো পরিচালক মিলে তৈরি করেছেন নতুন এই অন্থোলজি সিরিজ। চারটি ভিন্ন স্বাদের গল্প রয়েছে তাতে। ট্রেলার দেখে যেটুকু মনে হচ্ছে তাতে ‘বিপিন চৌধুরীর স্মৃতিভ্রম’ গল্পের অনুপ্রেরণায় ‘ফরগেট মি নট’ গল্পটি তৈরি করা হয়েছে। এই গল্পটি সৃজিত মুখোপাধ্যায় পরিচালনা করেছেন। গল্পে মুখ্য ভূমিকায় রয়েছেন আলি ফজল। শ্বেতা বসু প্রসাদকেও দেখা যাচ্ছে।

‘হাঙ্গামা হ্যায় কিউ বারপা’ গল্পে মনোজ বাজপেয়ীর সঙ্গে দেখা যাচ্ছে গজরাজ রাওকে। গল্প দেখে মনে হচ্ছে তাতে ‘বারীন ভৌমিকের ব্যারাম’-এর প্রভাব রয়েছে। ‘বহুরূপিয়া’ গল্পে অভিনয় করেছেন কে কে মেনন। সম্ভবত ‘বহুরূপী’ গল্প অবলম্বনে তৈরি এপিসোডটি। অনিলপুত্র হর্ষবর্ধন কাপুর অভিনীত গল্পের নাম ‘স্পটলাইট’। তাতে মায়েস্ত্রো সত্যজিৎ রায়ের ‘ভক্ত’ গল্পের আভাস পাওয়া যাচ্ছে। ২৫ জুন থেকে নেটফ্লিক্সে দেখা যাবে ‘রায়’।

সত্যজিৎ রায়ের ৪ গল্প অবলম্বনে তৈরি ‘রায়’ সিরিজের ট্রেলার

সিরিজে রাধিকা মদন, অনিন্দিতা বসু, রঘুবীর যাদব, মনোজ পাহওয়া, চন্দন রায় সান্যাল, দিব্যেন্দু ভট্টাচার্য, বিদিতা বাগ, খরাজ মুখোপাধ্যায়ের মতো তারকারাও অভিনয় করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com