শিরোনাম :
সংসদের দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি হিসেবে ‘স্টুডেন্ট ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ জিতলেন অর্ণব সিলেটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী প্রথমবারের মতো ড্যান্স পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত রিবা রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নারী পাচার করে যৌনবৃত্তি, স্বীকারোক্তি দিলেন ‘বস রাফি’

নারী পাচার করে যৌনবৃত্তি, স্বীকারোক্তি দিলেন ‘বস রাফি’

নিজস্ব প্রতিবেদক :
আশরাফুল ইসলাম রাফি ওরফে বস রাফি। ফাইল ছবি

ভারতে নারী পাচার ও যৌনকর্মে বাধ্য করার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার পাচারকারী চক্রের মূল হোতা আশরাফুল ইসলাম রাফি ওরফে বস রাফি (৩০) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিজিএম) আদালতে তারা আজ মঙ্গলবার এই জবানবন্দি দেন। পরে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

ভারতের বেঙ্গালুরুতে এক বাংলাদেশি তরুণীকে নির্যাতনের ঘটনা প্রকাশ্যে আসার পর তার তদন্তে নেমে নারী পাচারের একটি চক্রের সন্ধান পায় বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী। ওই চক্রের কাছ থেকে পালিয়ে আসা এক তরুণী ঢাকার হাতিরঝিল থানায় মামলা করলে সেই মামলায় আশরাফসহ কয়েকজনকে গ্রেফতার করে র্যাব।

মানবপাচার ও পর্নোগ্রাফি আইনের সেই মামলায় আশরাফসহ চারজনকে গত ২ জুন জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে পাঠায় আদালত। নারী পাচারে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন আশরাফুল ইসলাম ওরফে বস রাফি ও আবদুর রহমান শেখ।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নাদপাড়া গ্রামের আয়েন উদ্দিন মণ্ডলের ছেলে আশরাফ। চক্রের সদস্যদের কাছে তিনি ‘বস রাফি’ নামে পরিচিত। এই নামেই তিনি চক্রের নেতৃত্ব দিয়ে বিভিন্ন তরুণীকে প্রলোভন দেখিয়ে পাচার করতেন।

গত সপ্তাহে আশরাফকে গ্রেপ্তারের পর র্যাব বলেছিল, প্রায় ৫০ জনের সংঘবদ্ধ একটি চক্রের ‘হোতা’ আশরাফ। আট বছর বেঙ্গালুরুতে থাকার সময় মানবপাচারের একটি চক্রের সঙ্গে জড়িত হন তিনি এবং দেশে নিজেই একটি চক্র গড়ে তোলেন।

র্যাবের ভাষ্য অনুযায়ী, বিদেশে বিভিন্ন মার্কেট, সুপারশপ, বিউটি পার্লারসহ বিভিন্ন ধরনের ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে মূলত যৌনবৃত্তিতে নিয়োজিত করার উদ্দেশ্যে দক্ষিণাঞ্চলের সীমান্ত দিয়ে পাচার করা হত তরুণীদের।

বাংলার পাশাপাশি তামিল ভাষাতেও পারদর্শী রাফি। বেঙ্গালুরুতে গাড়ি চালাতেন ও চাকরি করতেন তিনি। এরপর সেখানে কাপড়ের ব্যবসাও ছিল রাফির।

আশরাফের সঙ্গে রিমান্ডে থাকা আব্দুর রহমান শেখ আরমানও আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। মহানগর হাকিম সত্যব্রত শিকদার আসামি আরমানের জবানবন্দি নিয়ে তাকেও কারাগারে পাঠিয়ে দেন।

টিকটক ভিডিও তৈরির ফাঁদে ফেলে তরুণীদের ভারতে পাচার করা হচ্ছে। সম্প্রতি ভারতে কয়েকজন মিলে এক বাংলাদেশি তরুণীকে যৌন নির্যাতনের ভিডিও অনলাইনে ভাইরাল হওয়ার পর বিষয়টির অনুসন্ধানে এসব তথ্য বেরিয়ে আসে।

নির্যাতিত ওই তরুণীকে ভারতে পাচার করে রিফাজুল ইসলাম বাবু ওরফে টিকটক হৃদয়। বস রাফি ওই তরুণীকে গত বছরের অক্টোবরে বেঙ্গালুরে নিয়ে সবুজের বাড়ির সেফ হাউজে রাখে। সেখানেই ভিডিওটি ধারণ করা হয় বলে জানা যায়। বেঙ্গালুরে বস রাফির বেশ কয়েকটি সেফ হাউজ রয়েছে। এছাড়া বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোতে তার সেফ হাউজ রয়েছে। এরমধ্যে ম্যাডাম সাহিদার সেফ হাউজ অন্যতম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com