শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজশাহীতে সৎ ভাইদের হাতে ভাই নিহত

রাজশাহীতে সৎ ভাইদের হাতে ভাই নিহত

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে সৎ ভাইদের হাতে ভাই নিহত হয়েছেন। নিহতের নাম ইসমাইল হোসেন (৪০)। ইসমাইল রাজশাহীর পবা উপজেলার সারংপুর গ্রামের আবদুল বাকীর ছেলে।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১০ জুন) সকালে তার মৃত্যু হয়। ইসমাইলের সৎ ভাই সাফি (৩২), জোহর (২২) এবং জোহরের স্ত্রী রত্না খাতুন (২০)-এর বিরুদ্ধে ইসমাইলকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ইসমাইলের মামা মো. কামরুজ্জামান এ দাবি করেছেন।

তিনি জানান, গতকাল বুধবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাফি, জোহর ও রত্মা বাড়ির সামনে ইসমাইলের ওপর অতর্কিত হামলা করেন। তারা ইসমাইলের মাথায় হাসুয়া দিয়ে কোপ দেয়। এরপর তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ইসমাইল মারা যান।
পবা থানার পরিদর্শক (তদন্ত) বানী ইসরাইল জানান, ইসমাইল এবং তার সৎ ভাইদের বাড়ি পাশাপাশি। সৎ ভাইয়েরা বাড়িতে কেউ নেই। হত্যাকাণ্ডের বিষয়ে তিনি তদন্ত শুরু করেছেন। রামেকের মর্গে নিহত ইসমাইলের লাশের ময়নাতদন্ত করা হবে। এরপর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ নিয়ে থানায় হত্যা মামলা দায়ের হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com