শিরোনাম :
কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি সিলেটে দুর্ঘটনায় নিহত বেড়ে ৮, হতাহতরা সবাই শ্রমিক দেশের ১৩ দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কবার্তা ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গাজীপুর বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান: এক নারীকে হত্যা করলো ৭০ বছরের বৃদ্ধ

গাজীপুর বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান: এক নারীকে হত্যা করলো ৭০ বছরের বৃদ্ধ

গাজীপুর প্রতিনিধি
গ্রেফতার বৃদ্ধ সৈজ উদ্দিন খান

গাজীপুরে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করেছেন বৃদ্ধ সৈজ উদ্দিন খান (৭০)। নিহত নারীর নাম স্বপ্না রায় ওরফে ফাতেমা আক্তার সুমি (৩০)। সে আট বছর আগে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি বিভিন্ন মেসে রান্না করা খাবার সরবরাহ করতেন।
বৃহস্পতিবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গৌবিন্দপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পূর্ব থানা পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাসিবুল আলম বলেন, গত ১৬ মে সকালে স্বপ্না রায় বাসা থেকে কাজের উদ্দেশে বের হয়ে সকাল পৌনে ৭টার দিকে টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া হাউজ বিল্ডিংয়ের শাহাদাতের বাড়ির সামনে আসেন। এসময় সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা সৈজ উদ্দিন ছুড়ি দিয়ে তার ডান পায়ের উরুতে আঘাত করেন। এতে স্বপ্না গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে টঙ্গী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় একদিন পর নিহতের মেয়ে তুলি বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় মামলা করেন। পরে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গৌবিন্দপুর গ্রামের পল্লী বিদ্যুৎ অফিসে নির্মাণ শ্রমিকের কাজ করার সময় সৈজ উদ্দিনকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর তার দেয়া তথ্য অনুযায়ী, টঙ্গীর পূর্ব থানার দত্তপাড়া ইসলামপুর এলাকার জাহানারা বেগমের রান্না ঘরের শেডের ওপর থেকে হত্যার কাজে ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি সৈজ উদ্দিন খান জানান, তিনি স্বপ্না রায়কে পছন্দ করতেন। বিয়ের প্রস্তাব দিলে স্বপ্না তা প্রত্যাখ্যান করেন। এতে ক্ষিপ্ত হয়ে স্বপ্নাকে হত্যা করার পরিকল্পনা করেন তিনি। হামলার দিন স্বপ্না রায়কে ডান পায়ের উরুতে ধারালো চাকু দিয়ে আঘাত করে পালিয়ে যান সৈজ উদ্দিন। পরবর্তীতে তিনি জানতে পারেন স্বপ্না রায় মারা গেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com