শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

তথ্য গোপন করে দুইটি জাতীয় পরিচয়পত্র নেয়া এক নারী গ্রেফতার

তথ্য গোপন করে দুইটি জাতীয় পরিচয়পত্র নেয়া এক নারী গ্রেফতার

ভোলা প্রতিনিধি :

ভোলায় তথ্য গোপন করে দুইটি জাতীয় পরিচয়পত্র গ্রহণ করা এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে ভোলার পৌর ৭ নম্বর ওয়ার্ডের সাগর বেকারির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
ভোলা মডেল থানার ওসি মো. এনায়েত হোসেন জানান, গ্রেফতার ওই নারী নুর নাহার, বাবার নাম রফিকুল ইসলাম, মায়ের নাম হনুফা বিবি, স্বামী মো. মহিউদ্দিন, বর্তমান ও স্থায়ী ঠিকানা আমির হোসেন ডাক্তার বাড়ি, গ্রাম কালুপুর, ১ নম্বর ওয়ার্ড ইলিশা ইউপি, ভোলা সদর, ভোলা পরিচয়ে জাতীয় পরিচয়পত্র গ্রহণ করেন।

এরপর তথ্য গোপন করে আরেকবার নিজের নাম তামান্না আকতার, বাবা- শামসুল হক দুলাল, মা- মনোয়ারা বেগম, বর্তমান ও স্থায়ী ঠিকানা মুসলিম পাড়া সড়ক, ৮নং ওয়ার্ড পশ্চিম উকিল পাড়া, ভোলা সদর, ভোলা পরিচয় ব্যবহার করে আরেকটি জাতীয় পরিচয়পত্র গ্রহণ করেন।

পরে বুধবার জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০১০-এর ধারা ১৪ ও ১৫ অনুযায়ী মিথ্যা তথ্য প্রদান এবং একাধিক পরিচয়পত্র গ্রহণের অপরাধে ভোলা সদর উপজেলার নির্বাচন অফিসার মো. মিজানুর রহমান খান বাদী হয়ে মামলা দায়ের করেন।

তিনি আরো জানান, ওই মামলার পরিপ্রেক্ষিতে আমরা শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করি। শনিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

এদিকে গ্রেফতার ওই নারীর বিরুদ্ধে গত বছর ২৬ অক্টোবর ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন মোহাম্মদ মহিউদ্দিন নামে তার এক স্বামী। তিনি সংবাদ সম্মেলনে অভিযোগ করেন নুর নাহার নাম ব্যবহার করে তাকে বিয়ে করেন ওই নারী। বিয়ের পর তার এবং তার পরিবারের বিরুদ্ধে ১০টি মিথ্যা মামলা দায়ের করে প্রায় ৩০ লাখ টাকা হাতিয়ে নেন তিনি। এছাড়াও তিনি ওই নারীর বিরুদ্ধে একাধিক জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে একাধিক বিয়ের অভিযোগও করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com