যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মর্যাদাশীল দেশে পরিণত করবে বাংলাদেশকে স্টার্টআপরা : পলক

মর্যাদাশীল দেশে পরিণত করবে বাংলাদেশকে স্টার্টআপরা : পলক

নিজস্ব প্রতিবেদক ;
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বুট-ক্যাম্পে অংশগ্রহণকারী স্টার্টআপরাই যথাযথ নার্সিং ও ইনকিউবেশন গ্রহণের মাধ্যমে তাদের স্বপ্নপূরণ করে নিজেদের আত্মনির্ভরশীল এবং বিশ্বে বাংলাদেশকে একটি মর্যাদাশীল দেশে পরিণত করবে।
শনিবার আইসিটি বিভাগের উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্পের উদ্যোগে বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট-২০২১ এর নির্বাচিত ৬৫ জন স্টার্টআপকে নিয়ে অনলাইনে ৫ দিনব্যাপী বুট-ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকদের সহযোগিতায় স্টার্টআপ কালচার ও এন্টারপ্রিনিয়ার সাপ্লাই-চেইন গড়ে তুলে আইসিটি বিভাগ ৩৯টি হাইটেক পার্ক, ৬৪টি শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার, ঢাকার কারওয়ান বাজারে ইনোভেশন সেন্টার স্থাপনসহ সার্বিক সহযোগিতা দেয়ার জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

নবীন উদ্যোক্তাদের ছোট পরিসরে বড় স্বপ্ন নিয়ে কাজ শুরু করে লক্ষ্যে পৌঁছাতে দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, থিংক বিগ, স্টার্ট স্মল, মুভ ফাস্ট।

বুট-ক্যাম্পে প্রত্যেক উদ্যোক্তাকেই নীরবে নজরে রাখা হবে জানিয়ে প্রতিমন্ত্রী সবাইকে ইনোভেশনে সতর্কতা ও মনোযোগের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই ৬৫ জন সাটার্টআপ আমাদের আগামী দিনের বাংলাদেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে যুক্ত ছিলেন- স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক টিনা এফ জাবিন, আইডিয়া প্রকল্পের পরিচালক আব্দুর রাকিব প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com