শিরোনাম :
সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১ কুমারখালীতে রাতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ফেসবুকে, দিনে গ্রেফতার ৩ হবিগঞ্জের হাওরে তলিয়েছে ২ হাজার ৭১০ হেক্টর জমির পাকা ধান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চট্টগ্রামে কাভার্ডভ্যানে যাচ্ছিল অর্ধকোটি টাকার ইয়াবা

চট্টগ্রামে কাভার্ডভ্যানে যাচ্ছিল অর্ধকোটি টাকার ইয়াবা

চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে অর্ধকোটি টাকার ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র‍্যাব। শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি নুরুল আবছার।
এর আগে, শুক্রবার রাতে উপজেলার জোরারগঞ্জ থানার চৈতন্যরহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নোয়াখালী সদর উপজেলার পশ্চিম মাইজদী এলাকার আব্দুল মতিনের ছেলে মো. আমজাদ, কক্সবাজারের চকরিয়া উপজেলার নিজ পানখালী এলাকার কবির আহমেদের ছেলে মো. রফিক ও একই উপজেলার পহরচান্দা এলাকার আব্দুল হামিদের ছেলে মো. আমিনুল ইসলাম।

এএসপি নুরুল আবছার বলেন, চট্টগ্রাম থেকে কাভার্ডভ্যানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ঢাকার দিকে যাচ্ছিল- এমন সংবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৈতন্যরহাট এলাকায় চেকপোস্ট বসানো হয়। একপর্যায়ে একটি কাভার্ডভ্যানের গতিবিধি সন্দেহজনক মনে হলে থামানোর সংকেত দেয়া হয়।

এ সময় গাড়ি না থামিয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে গাড়িটির চালকসহ তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে চালকের সিটের পাশে বিশেষ কায়দায় লুকানো ১৯ হাজার ২০০ ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ৫৮ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, দীর্ঘদিন ধরে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠাতেন তারা। মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটি হেফাজতে নেয়া হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাদের জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com