গাইবান্ধা প্রতিনিধি,
মঙ্গলবার (২৮ এপ্রিল) জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ৯টায় আদালত প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম সরকার। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। র্যালিতে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার জসিম উদ্দিন, সিভিল সার্জন ডা. রফিকুজ্জামানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা অংশ নেন।
র্যালি শেষে আদালত ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা যুগ্ম ও দায়রা জজ অলরাম কার্জীর সঞ্চালনায় সভায় প্রধান বিচারিক ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মেরিনা সুলতানাসহ জেলা জজ কোর্টের বিচারকরা উপস্থিত ছিলেন। এছাড়া আইনজীবী সমিতির আহবায়ক সেকেন্দার আজম আনাম, জিপি আব্দুল মজিদ, পিপি আব্দুল হালিম এবং বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আলোচনায় বক্তারা বলেন, সরকারি খরচে আইনগত সহায়তা পাওয়ার বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোই এ দিবসের মূল লক্ষ্য। ২০০০ সালের আইনের আলোকে ২০১৩ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে, যার মাধ্যমে আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় মানুষকে বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী হিসেবে অ্যাডভোকেট রেজোয়ানুল মন্ডল ও অ্যাডভোকেট আহম্মেদ নাজমুল হুদাকে সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করা হয়।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।
Leave a Reply