শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চট্টগ্রাম স্বল্প সময়ের বৃষ্টিতেই জলাবদ্ধতা, স্থবির নগরজীবন

চট্টগ্রাম স্বল্প সময়ের বৃষ্টিতেই জলাবদ্ধতা, স্থবির নগরজীবন

চট্টগ্রাম প্রতিনিধি
টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও কোমর, কোথাও আবার বুকসমান পানিতে তলিয়ে গেছে গুরুত্বপূর্ণ সড়ক। এতে যান চলাচল ব্যাহত হয়ে কার্যত অচল হয়ে পড়েছে নগরজীবন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১১টার পর শুরু হওয়া বৃষ্টি দুপুর আড়াইটা পর্যন্ত অব্যাহত থাকে। এর ফলে প্রবর্তক মোড়, মুরাদপুর, কাতালগঞ্জ, রহমতগঞ্জ, চকবাজার, আগ্রাবাদ ও রাহাত্তারপুলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পানিতে তলিয়ে যায়। অনেক স্থানে ড্রেন উপচে পানি সড়ক ও বাসাবাড়িতে ঢুকে পড়ে।

নিচু এলাকাগুলোতে বুকসমান পানি জমে যান চলাচল বন্ধ হয়ে যায়। মাঝপথে বিকল হয়ে পড়ে অনেক যানবাহন। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও শ্রমজীবীরা চরম ভোগান্তিতে পড়েন। বিশেষ করে এসএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের দুর্ভোগ বেড়ে যায়।

এক এসএসসি পরীক্ষার্থী জানান, পরীক্ষা শেষে যানবাহন না পেয়ে হেঁটে গন্তব্যে যেতে হয়েছে। তবে অনেক এলাকায় কোমরসমান ময়লা পানির কারণে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে।

স্থানীয়রা বলছেন, অল্প সময়ের বৃষ্টিতেই পানি জমে পরিস্থিতি দ্রুত খারাপ হয়ে যাচ্ছে। পানি নামতে দেরি হওয়ায় দুর্ভোগ আরও বাড়ছে। আগে টানা কয়েকদিন বৃষ্টি হলে এমন পরিস্থিতি তৈরি হলেও এখন স্বল্প সময়ের বৃষ্টিতেই ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিচ্ছে।

চট্টগ্রামের আবহাওয়া অফিস জানায়, সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পরবর্তী সময়ে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com