যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চাঁদপুরে জাল প্যাকেট তৈরির দায়ে ২০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে জাল প্যাকেট তৈরির দায়ে ২০ হাজার টাকা জরিমানা

চাঁদপুর জেলা প্রতিনিধি,

চাঁদপুর শহরে অন্যের প্যাকেট ব্যবহার এবং খুচরা মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়াই টাইলস ক্লিনার, ফ্লোর ক্লিনার ও ভিক্সল তৈরির অপরাধে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান শহরের ৫ নম্বর ঘাট স্ট্যান্ড রোড এলাকায় এই অভিযান পরিচালনা করেন।

 

অভিযান প্রসঙ্গে তিনি জানান, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করে অন্যের প্যাকেট ব্যবহার এবং পণ্যের গায়ে খুচরা মূল্য, উৎপাদন ও মেয়াদের তারিখ উল্লেখ না করে টাইলস ও ফ্লোর ক্লিনার তৈরি করায় ‘চায়না ভ্যারাইটি স্টোর’ এর মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে তা তাৎক্ষণিক আদায় করা হয়।

অভিযান চলাকালে বিভিন্ন নাম-ঠিকানা সংবলিত জালিয়াতিপূর্ণ বিপুল পরিমাণ প্যাকেট ধ্বংস করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানের মালিক মো. খোকন সরকার ভবিষ্যতে এই ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।

অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম এবং চাঁদপুর জেলা পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com