শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গাজীপুর শ্রীপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষ, ৫ এসএসসি পরীক্ষার্থী আহত

গাজীপুর শ্রীপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষ, ৫ এসএসসি পরীক্ষার্থী আহত

গাজীপুর জেলা প্রতিনিধি,

গাজীপুরের শ্রীপুরে কেন্দ্রে যাওয়ার সময় এসএসসি পরীক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরীক্ষার্থী আহত হয়েছেন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

আহতরা হলেন, শ্রীপুরের মজনু মিয়ার ছেলে জাহিদ হাসান (১৬), উজ্জ্বল মিয়ার ছেলে আবির (১৬), জহু মিয়ার ছেলে সজীব (১৬), লুৎফর রহমানের ছেলে আহাদ হোসেন (১৬) ও হারুন উর রশিদের ছেলে পাপ্পু মিয়া (১৬)। তারা সবাই উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকার হাজ্বী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের চলমান এসএসসি পরীক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য চুক্তিবদ্ধ সিএনজি যোগে ধনুয়া থেকে রওনা দেয় ওই ৫ পরীক্ষার্থী। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি ইউটার্নে আসা মাত্রই বিপরীত দিক থেকে আসা একটি ড্রামট্রাক সিএনজিকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ওই ৫ পরীক্ষার্থী আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় আল হেরা হাসপাতালে পাঠায় স্থানীয়রা। সেখানে ৩ জনের অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাজ্বী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান সজল বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আমার স্কুলের দুজন শিক্ষককে পাঠানো হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকি দুজন পরীক্ষায় বসেছে।

ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর ১২টার একটু আগে দুজন আহত পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করছেন।

 

শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার শিকার ৩শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহত দুজন প্রাথমিক চিকিৎসা শেষে পরীক্ষা কেন্দ্রে এসেছে। তারা পরীক্ষা দিচ্ছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঁইয়া বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে কেন্দ্রের মাধ্যমে খোঁজ খবর নিয়েছি। খুবই মর্মান্তিক দুর্ঘটনায় কবলিত হয়ে ওই ৫ জন শিক্ষার্থী আহত হয়। পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করে তাদের সার্বিক চিকিৎসার বিষয়ে তদারকি করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com