যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান মানুষের মনিকোঠায়: ওবায়দুল কাদের

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান মানুষের মনিকোঠায়: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান মানুষের মনিকোঠায়। তার মানবিক ও সুদক্ষ নেতৃত্বের প্রতি আস্থাশীল জনগণ অন্য কারো সন্ত্রাসনির্ভর আন্দোলনের হাঁকডাকে ভয় পায় না।
রোববার তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের শেকড় এ দেশের মাটি ও মানুষের অনেক গভীরে বলেও এ সময় উল্লেখ করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিদেশ নির্ভর বিএনপির রাজনীতি এখন শেকড় থেকে বিচ্ছিন্ন। দেশে কোনো সংকটময় পরিস্থিতি নেই বরং বিএনপির রাজনীতি এখন গভীর সংকটে। দেশ ও জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে বিএনপিই নিজেদের জন্য সংকট তৈরি করেছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান মানুষের মনিকোঠায়। আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অতীতে অনেক হত্যা,সন্ত্রাস আর ষড়যন্ত্র করা হয়েছে, এতে আওয়ামী লীগ আরো শক্তিশালী হয়ে জনগণের পাশে দাঁড়িয়েছে।

গতকাল ১২ জুন সংসদীয় বোর্ডের সভায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দলের সব পর্যায়ের নেতাকর্মীদের শৃঙ্খলাজনিত নির্দেশনা দেয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমতি ব্যতীত কোথাও কেউ কোনো কমিটি বিলুপ্ত, গঠন অথবা ব্যক্তি বা দল থেকে কাউকে অব্যাহতি দিতে পারবে না। সব পর্যায়ে দলীয় শৃঙ্খলা কঠোরভাবে মেনে চলার জন্যও সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি।

সেতুমন্ত্রী বলেন, কোথাও কোনো সমস্যা হলে বিভাগীয় পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সংশ্লিষ্ট সবার সঙ্গে বসে সমাধান করতে হবে। দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয়, এমন অপকর্মে জড়িত হলে অথবা আইন নিজের হাতে তুলে নেয়ার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে সাংগঠনিক এবং প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে। দলের আদর্শ, স্বার্থ ও শৃঙ্খলাবিরোধী বক্তব্য প্রদান থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকাতে হবে।

সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তিনি আওয়ামী লীগের দীর্ঘদিনের ত্যাগী ও পরিশ্রমী নেতা ছিলেন। তার মৃত্যুতে আওয়ামী লীগ ও দেশ একজন দেশপ্রেমিক, সৎ ও আদর্শবান নেতা হারিয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com