শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শারীরিক সম্পর্কের প্রলোভনে ডেকে পরকীয়া প্রেমিককে হত্যা

শারীরিক সম্পর্কের প্রলোভনে ডেকে পরকীয়া প্রেমিককে হত্যা

নিজস্ব প্রতিবেদক

শারীরিক সম্পর্ক স্থাপনের প্রলোভন দেখিয়ে যুথি আক্তার ওরফে আদুরী (২৮) নামের এক নারী তার পরকীয়া প্রেমিক শাজাহানকে (৪০) দুলাভাইয়ের বাড়িতে ডেকে নিয়ে হত্যা করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সর্বশেষ গত রবিবার ওই নারীর দুলাভাই কাসেম মন্ডল (৫০) ও বোন শিউলী বেগমকে (৪২) পাবনা জেলার ফরিদপুর থানাধীন ধানুয়াঘাটা বাজার এলাকা থেকে গত রবিবার সকাল সোয়া ১০ টার দিকে গ্রেপ্তার করে পিবিআইয়ের সদস্যরা। তাদের গ্রেপ্তারের মধ্যে দিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পাঁচ আসামিকেই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পিবিআই। এর আগে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দায়ে কাসেম মন্ডলের মেয়ের জামাই মো. ইব্রাহিম, যুথীর স্বামী জাহাঙ্গীর ও যুথিকে গ্রেপ্তার করা হয়।

পিবিআই সূত্র জানায়, নিহত শাজাহানের ফটোস্ট্যাটের দোকান ছিল। সেই দোকানে সাজাহানের সঙ্গে মাঝেমধ্যে দেখা-সাক্ষাৎ হতো যুথি আক্তার আদুরীর। পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে। অবিবাহিত শাজাহান যুথীকে স্ত্রীর মত ব্যবহার করতে চাইতো। যুথি অতিষ্ঠ হয়ে বিষয়টি মুরব্বীদের জানান। তারা শাজাহানকে বিরত থাকার চেষ্টা করেন। কিন্তু শাজাহান কারো কথা শুনতে চায়নি। পরে যুথি বিষয়টি তার স্বামী জাহাঙ্গীরসহ বোন দুলাভাইকেও জানান। এবং তারা সিদ্ধান্ত নেন তাকে ডেকে এনে হত্যা করবে। পরিকল্পনার অংশ হিসেবে যুথীর স্বামী জাহাঙ্গীর আলম শাজাহানকে হত্যার জন্য ১০ টি ঘুমের ঔষধ কিনে যুথীকে দেয়। গত ৩১ মার্চ সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পরিকল্পনা অনুযায়ী যুথি শাজাহনকে শারিরীক সম্পর্ক স্থাপনের লোভ দেখিয়ে পাবনা জেলার আটঘরিয়া থানাধীন গঙ্গারামপুর গ্রামে যুথীর দুলাভাই কাসেম মন্ডল ও শিউলি দম্পতির বাড়িতে নিয়ে যায়। এরপর খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে। পরে যুথির স্বামী জাহাঙ্গীর, দুলাভাই কাসেম, বোন শিউলি ও কাসেমের মেয়ের জামাই ইব্রাহীম মিলে হাত-পা চেপে ধরে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে লাশ গুম করার জন্য বস্তাবন্দি করে কাসেম মন্ডলের বসতবাড়ীর টয়লেটের সেপটি ট্যাংকের ভিতরে ফেলে দিয়ে খড়-কুটা দিয়ে ঢেকে রাখে। পরে তারা বিভিন্ন স্থানে পালিয়ে যায়।

এদিকে শাজাহানকে খুঁজে না পেয়ে তার পরিবারের সদস্যরা পরদিন ১ এপ্রিল পাবনা সদর থানায় একটি নিখোঁজ জিডি করে। লাশ পচে গন্ধ বেরুনোর পর স্থানীয়দের সন্দেহ হয়। পরে গত ৫ এপ্রিল বস্তাবন্দি একটি লাশ আটঘরিয়া থানাধীন গঙ্গারামপুর হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন গ্রেপ্তারকৃত কাসেম মন্ডলের বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংকের ভেতর থেকে উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে পিবিআই পাবনা ইউনিট প্রধান পুলিশ সুপার ফজলে এলাহী কালের কণ্ঠকে টেলিফোনে জানান, শাহজাহানের প্রতি অতিষ্ঠ হয়ে যুথী আক্তার ওরফে আদুরী তাকে হত্যার পরিকল্পনা করে। পরকিয়ার জের ধরে শাহজাহান আলীর সাথে যুথী আক্তারের সম্পর্কের টানাপোড়ন চলছিল। তিনি আরো জানান, হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত আসামিরা স্বীকারেক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com