যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আষাঢ়ের শুরুতেই থেমে থেমে বৃষ্টি, ভারি বৃষ্টির আভাস

আষাঢ়ের শুরুতেই থেমে থেমে বৃষ্টি, ভারি বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক :

ঝড়-বৃষ্টি শুরু হয়েছে বেশ অনেকদিন আগে। কিন্তু এবার ঘটা করে বর্ষারানি হাজির হলো। আষাঢ়ের প্রথম দিন আজ। গত বছরের মতো করোনাকালে আষাঢ় আবার তার নূপুরের শব্দ শোনাল। হয়তো এই দুঃসময়ে কদম, কেতকী ধোয়া বৃষ্টি বাঙালির হৃদয়ে সাহস জোগাবে আরও একবার।

মঙ্গলবার সকাল থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। তবে সারাদিনই থেমে থেমে ঝরতে পারে বৃষ্টি। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলেও বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে।

এ দিন সকাল পৌনে ৮টার দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, মঙ্গলবার সকাল ৬টার পর রাজধানীসহ ঢাকার বিভিন্ন অংশে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি হয়তো একটানা হবে না, কিন্তু থেমে থেমে সারাদিনই বৃষ্টি হবে।

তিনি জানান, সাগরে লঘুচাপ ও মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে গত কয়েকদিন ধরে দেশজুড়ে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির এ মাত্রা আজ ও কাল আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে।

এদিকে সোমবার রাতে দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com