শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জাতীয় পরিচয়পত্র রোহিঙ্গা ডাকাতকে : সাবেক কাউন্সিলরসহ ছয়জনের বিরুদ্

জাতীয় পরিচয়পত্র রোহিঙ্গা ডাকাতকে : সাবেক কাউন্সিলরসহ ছয়জনের বিরুদ্

চট্টগ্রাম প্রতিনিধি ;
জালিয়াতির মাধ্যমে রোহিঙ্গা ডাকাত নুর আলম ওরফে নুরুকে জাতীয় পরিচয়পত্র পাইয়ে দেয়ার অভিযোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক এক কাউন্সিলরসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার চট্টগ্রামের দুদক সমন্বিত কার্যালয়-১ এ মামলাটি করেন দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক সুভাষ চন্দ্র দত্ত। দুদক সমন্বিত কার্যালয়-১ এর উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, জালিয়াতির মাধ্যমে রোহিঙ্গা ডাকাত নুর আলকে জাতীয় পরিচয় পেতে সহযোগিতা করেন চসিকের একজন সাবেক কাউন্সিলরসহ ছয়জন। প্রাথমিক তদন্তে তাদের সম্পৃক্ততা পাওয়ায় মামলা করা হয়েছে।

মামলার আসামিরা হলেন– চসিকের ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা সরফরাজ কাদের রাসেল, ৩৯ নম্বর ওয়ার্ডের জন্ম নিবন্ধন সহকারী মো. ফরহাদ হোসাইন, ডবলমুরিং নির্বাচন অফিসের সাবেক ডাটা এন্ট্রি অপারেটর ও বর্তমানে সন্দ্বীপ উপজেলা নির্বাচন কার্যালয়ে কর্মরত মোহাম্মদ শাহজামাল, পাঁচলাইশ থানা নির্বাচন অফিসের প্রুফ রিডার উৎপল বড়ুয়া, একই অফিসের প্রুফ রিডার রন্তু বড়ুয়া ও সাবেক পাঁচলাইশ থানা নির্বাচন অফিসার আব্দুল লতিফ শেখ।

মামলার এজাহার বলা হয়, ২০১৬ সালে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন রোহিঙ্গা নুর আলম। ২০১৯ সালের ৩১ আগস্ট টেকনাফে বন্দুকযুদ্ধে মারা যান তিনি। নুর আলম ও তার স্ত্রী নূর কাইয়াস বেগম রোহিঙ্গা হওয়া সত্বেও চসিকের সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল ও জন্ম নিবন্ধন সহকারী মো. ফরহাদ হোসাইন তাদের জন্ম সনদ প্রদান করেন। পরবর্তীতে ডবলমুরিং নির্বাচন অফিসের তৎকালীন ডাটা এন্ট্রি অপারেটর মোহাম্মদ শাহজামাল, পাঁচলাইশ থানা নির্বাচন অফিসের প্রুফ রিডার উৎপল বড়ুয়া, একই অফিসের প্রুফ রিডার রন্তু বড়ুয়া ও সাবেক পাঁচলাইশ থানা নির্বাচন অফিসার আব্দুল লতিফ শেখ নুর আলম ও তার স্ত্রী নূর কাইয়াস বেগমকে স্মার্টকার্ড সরবরাহ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com