যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বিধিনিষেধ বাড়ল আরো একমাস

বিধিনিষেধ বাড়ল আরো একমাস

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় চলমান বিধিনিষেধ আরো একমাস বাড়ানো হয়েছে। আগামী ১৫ জুলাই পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব মো. রেজাউল ইসলামের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছ, সব সরকারি, বেসরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত এবং আর্থিক প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে। তবে দেশের পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার, বিনোদনকেন্দ্রে বন্ধ থাকবে। জনসমাগম হয় এ ধরনের সামাজিক (বিবাহোত্তর অনুষ্ঠান, জন্মদিন, পিকনিক পার্টি) রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ রাখতে হবে।

এছাড়া খাবারের দোকানগুলো সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত খাবার সরবরাহ করতে পারবে। অর্ধেক আসন খালি রেখে ক্রেতাদের বসাতে পারবে। অর্ধেক যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি মেনে গনপরিবহন চলাচল করতে পারবে এবং বাধ্যতামূলক যাত্রী ও বাস সংশ্লিষ্টদের মাস্ক ব্যবহার করতে বলা হয়েছে।

কোভিড-১৯ এর উচ্চ ঝুঁকি জেলাগুলোতে জেলা প্রসাশকেরা বিশেষজ্ঞ কারিগরি কমিটির সঙ্গে বসে সংক্রমণ রোধে নিজ নিজ এলাকায় বিধিনিষেধ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com