শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

প্রতিবন্ধী না হয়েও ভাতা তুলছেন সুস্থ-সবল স্বামী-স্ত্রী

প্রতিবন্ধী না হয়েও ভাতা তুলছেন সুস্থ-সবল স্বামী-স্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্বামী-স্ত্রী দুজনই সুস্থ-সবল। এরপরেও রয়েছে তাদের নামে প্রতিবন্ধী ভাতার কার্ড। দীর্ঘদিন ধরে তুলছেন প্রতিবন্ধী ভাতা তুলছেন নেত্রকোনার মদন উপজেলার শিবপাশা গ্রামের তারু মিয়া ও তার স্ত্রী সমলা বেগম।

স্থানীয় প্রভাবশালীর আওতায় থাকায় বিষয়টি জানার পরেও প্রশাসনের নিকট মুখ খুলতে পারছেন না গ্রামের লোকজন। তবে এলাকাবাসী সরকারি টাকা আত্মসাৎকারীর বিরুদ্ধে সরকারি নিয়ম অনুযায়ী প্রতারণার মামলা করার দাবি জানান।

জানা যায়, তারু মিয়ার প্রতিবন্ধী ভাতার বহি নং ১৫৩ ও তার স্ত্রী সমলা বেগমের বহি নং ১৫৭ নামে প্রতিবন্ধী ভাতা তুলছেন নিয়মিত। সব মিলিয়ে তিন মাস পর পর সাড়ে চার হাজার টাকার ভাতা তুলে নিচ্ছেন স্বামী-স্ত্রী।

স্বামী-স্ত্রীর নামে ভাতার কার্ড আছে কিনা স্ত্রী সমলা বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন, তাদের দুজনের নামে ভাতার কার্ড আছে এবং নিয়মিত ভাতা উত্তোলন করছেন। তবে তারা প্রতিবন্ধী কি না এ বিষয়ে জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান।

সংশ্লিষ্ট ইউপি সদস্য আয়নূল হক জানান, তারু মিয়া ও তার স্ত্রী সমলা আক্তার প্রতিবন্ধী না হয়েও প্রতিবন্ধী ভাতা নিয়মিত উত্তোলন করছেন বিষয়টি আমি কয়েক দিন হলো জেনেছি। এ নিয়ে এলাকায় কানা ঘুষা হচ্ছে। এ ব্যাপারে সমাজসেবা কর্মকর্তাকে জানিয়েছি।

তিয়শ্রী ইউপি চেয়ারম্যান ফখর উদ্দিন আহমেদ বলেন, প্রতিবন্ধী না হয়েও স্বামী স্ত্রীর নামে প্রতিবন্ধী ভাতার কার্ড আছে বিষয়টি আমি আপনাদের মাধ্যমে জেনেছি। তাদের নাম অচিরেই বাতিল করা হবে।

ভাতা কমিটির সদস্য সচিব উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ জামান আহমেদ জানান, প্রতিবন্ধী না হয়েও যদি স্বামী স্ত্রীর নামে ভাতা থাকে তাদের নাম বাতিল করা হবে এবং প্রতারণা করে ভাতা উত্তোলনের দায়ে আইনি কি ব্যবস্থা নেওয়া যায় এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলব। উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ বলেন, খোঁজ খবর নিয়ে বাতিলের ব্যবস্থা গ্রহণ করব।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com