যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দুস্থ মহিলা-শিশুদের ৯১ লাখ টাকা অনুদান প্রদান

দুস্থ মহিলা-শিশুদের ৯১ লাখ টাকা অনুদান প্রদান

নিজস্ব প্রতিবেদক:

দেড় হাজারের বেশি দুস্থ নারী ও শিশুকে ৯১ লাখ টাকা অনুদান প্রদান করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। চিকিৎসা সেবা, শিক্ষা সহায়তা ও সাধারন আর্থিক অনুদান হিসেবে নির্যাতিত, দুস্থ নারী ও শিশুদের মাঝে এই অনুদান বিতরণ করা হয়।

প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের সুপারিশ, ব্যাক্তিগতভাবে দাখিলকৃত, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং উপজেলা ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে অনুদান প্রাপ্তির জন্য চলতি অর্থবছরে মোট ২১৪৩টি আবেদন পত্র পাওয়া গিয়েছিল। প্রাপ্ত আবেদনপত্রের মধ্য থেকে যাচাই-বাছাই করে ১৬৫৮ জনকে ৯১ লাখ টাকা অনুদান প্রদান করা হয়।

আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এর সভাপতিত্বে এক অনলাইন সভায় নির্যাতিত, দুস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিলের বোর্ড অব ট্রাস্টির সভায় এ অনুদান প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।
এসময় প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে যেমন কাজ করছে, তেমনি দুস্থ নারী ও শিশুদের কল্যাণেও কাজ করে যাচ্ছে। মন্ত্রণালয় ভিজিডি, মাতৃত্বকাল ভাতা ও কর্মজীবী ল্যাক্টেটিং মা ভাতা হিসেবে ২১ লাখ নারী ও শিশুর খাদ্য ও পুষ্টি নিশ্চিত করছে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ফরিদা পারভীন, অতিরিক্ত সচিব ড. মহিউদ্দিন আহমেদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাস প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com