শিরোনাম :
সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধার কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ বাংলাদেশ পুলিশে বড় রদবদল: ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬: কৃষিতে প্রযুক্তি ও পুষ্টি উন্নয়নে নতুন দিগন্ত। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী রাজধানীর জিয়া উদ্যানে ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

‘নব দম্পতিকে আমার শুভেচ্ছা’, মাহির সাবেক স্বামী

‘নব দম্পতিকে আমার শুভেচ্ছা’, মাহির সাবেক স্বামী

বিনোদন প্রতিবেদক:

প্রায় এক মাস আগে ফেসবুকে পোস্ট দিয়ে মাহমুদ পারভেজ অপুর সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।
তবে সংসার ভাঙার ঘোষণা দেওয়ার পর গতকাল রোববার থেকে নায়িকার নতুন করে বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে।

জানা গেছে, গাজীপুরের তরুণ রাজনীতিক-ব্যবসায়ী রাকিব সরকারকে মাহি বিয়ে করেছেন। এ নিয়ে সিনেমাপাড়ায়ও চলছে নানা আলোচনা।

এদিকে মাহির বিয়ের গুঞ্জন পৌঁছে গেছে মাহির সাবেক স্বামী অপুর কানেও। সাবেক স্ত্রীর বিয়ের খবর শুনে তিনি গণমাধ্যমকে বলেছেন, গতকাল থেকে প্রচুর মানুষ আমাকে ফোন দিচ্ছে। সবাই এ কথাটাই বলছে। আমার আসলে বিষয়টি জানারও দরকার নাই।

তবে সত্যি সত্যি যদি মাহি বিয়ে করে থাকে আমার তরফ থেকে বড় করে একটা কনগ্র্যাচুলেশন জানিয়ে দেবেন। বলবেন, নব দম্পতিকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা!

তবে বিয়ের বিষয়টি অস্বীকার করে মাহি বলেন, আমি বিয়ে করিনি, বিয়ের খবরটি একেবারে ভুয়া। তবে সে (রাকিব সরকার) আমার অনেক অনেক ভালো বন্ধু।

এদিকে গতকাল রোববার দুপুরে সাবেক স্বামী অপুর সঙ্গে একটি ছবি পোস্ট করেন মাহি। সেখানে ক্যাপশনে তিনি লেখেন, তুমি না থাকার শোক অন্য কাউকে নিয়ে ভাবতে দেয় না। আমি তো তোমার দিকেই চেয়ে থাকি, চোখ তো অন্যদিকে যায় না। সঙ্গে জুড়ে দেন একটি দুঃখসূচক ইমোজি।

প্রসঙ্গত, সিলেটের মাহমুদ পারভেজ অপুর সঙ্গে ২০১৬ সালের ২৫ মে বিয়ে হয় মাহিয়া মাহির। পাঁচ বছরের দাম্পত্য জীবন কাটানোর পর কিছুদিন আগে একা থাকার সিদ্ধান্ত নেন ঢালিউডের জনপ্রিয় এ নায়িকা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com