ফেনী প্রতিনিধি :
ফেনীতে বালতির ভেতর লুকানো ২৩ লাখ টাকা মূল্যের ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় মো. সেলিম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আটককৃত সেলিম মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার গোয়ালিয়া মান্ডার এলাকার মনির হোসেনের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় অবস্থান নেয় র্যাব সদস্যরা। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা ধাওয়া করে সেলিমকে আটক করে। পরে তার সঙ্গে থাকা অভিনব কায়দায় তৈরি স্টিলের বালতির ভেতর লুকানো ৭ হাজার ৭৩০ ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ২৩ লাখ ১৯ হাজার টাকা।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক ও সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী জানান, আটককৃত ব্যক্তিকে উদ্ধার মালামালসহ ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ফেনী মডেল থানার ওসি মো. নাজিম উদ্দিন জানান, র্যাবের হাতে আটক মাদক ব্যবসায়ীকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply