যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আমাদের আরও অনেক দূর যেতে হবে: প্রধানমন্ত্রী

আমাদের আরও অনেক দূর যেতে হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে সরকার সুপরিকল্পিতভাবে পদক্ষেপ নিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আবার বাংলাদেশ আওয়ামী লীগের যে ঘোষণাপত্র, গঠনতন্ত্র ও নির্বাচনী ইশতেহার সেখানেও কিন্তু আমরা দেশের উন্নয়নের দিকে চিন্তা করেই বিভিন্ন পদক্ষেপের কথা ঘোষণা করেছি। এবং আমরা সেভাবেই সরকার গঠন করার পর থেকে কার্যকর পদক্ষেপ নিচ্ছি।

মঙ্গলবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভার আগে একটি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচনকালে একথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, এমডিজি (মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল) বাস্তবায়নেও কিন্তু বাংলাদেশ অনেক অগ্রগামী ছিল। সেখানে যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে আর এসডিজির ক্ষেত্রেও আমরা সেই পথে এগিয়ে যাচ্ছি। আমাদের সুষ্ঠু পরিকল্পনা, সুনির্দিষ্ট দিক দর্শন আছে ও আমরা সেই পরিকল্পিতভাবে এগোচ্ছি বলেই এটা অর্জন সম্ভব।
টানা তিনবারের সরকারপ্রধান বলেন, সরকারের বিভিন্ন কাজের ফল আজ আমরা এসডিজি বাস্তবায়নে বিশ্বের তিনটি দেশের মধ্যে অন্যতম অবস্থানে আছি। এটা আমাদের জন্য… বিশেষ করে করোনাভাইরাসের কারণে যখন সারাবিশ্বের অর্থনীতি স্থবির সেই সময় বাংলাদেশ কিন্তু একদিকে করোনাভাইরাস মোকাবিলা করা, মানুষকে সুরক্ষিত করা অপরদিকে অর্থনৈতিক উন্নয়নকে গতিশীল রাখার কাজ করছে।

শেখ হাসিনা বলেন, সবাই জীবনের ঝুঁকি নিয়ে দক্ষতার সঙ্গে কাজ করেছেন বলে এই অর্জন সম্ভব হয়েছে। তবে সামনে আমাদের আরও অনেক দূর যেতে হবে।

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ঝড়-ঝাপ্টা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় যতই আসুক না কেন বাংলাদেশের জনগণ তা মোকাবিলা করতে পারে। আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এটা শিখিয়ে দিয়ে গেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com