শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গাজীপুরে ঋণের প্রলোভনে অর্থ আত্মসাৎ; গ্রেফতার ২

গাজীপুরে ঋণের প্রলোভনে অর্থ আত্মসাৎ; গ্রেফতার ২

 

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কোটি টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দিয়েছে একটি ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা। এ ঘটনায় দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বৃহষ্পতিবার বিকেলে গাজীপুর পিবিআইর পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলো পিরোজপুরের ভান্ডারিয়া থানার নথমুলা এলাকার মৃত ইউনুস হাওলাদারের ছেলে মিজানুর রহমান (৩৭) এবং একই জেলার ভান্ডারিয়া থানার ধাওয়া এলাকার মো. কাঞ্চন হাওলাদারের ছেলে হাফিজুর রহমান (৩২)। তারা গাজীপুরের গাছা থানা এলাকায় ভাড়া বাসায় থাকে।

পিবিআইর পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান জানান, গত ২০১৯ সালে গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা থানাধীন কলমেশ্বরের আইইউটি গেইট এলাকার হাসেম মার্কেটের ২য় তলায় “বোর্ড বাজার প্রতিভা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ” নামের একটি অফিস ভাড়া নেয় শাহীন আলম, মিজানুর রহমান ও হাফিজুর রহমানসহ কয়েক ব্যক্তি। তারা এ সমিতির মাধ্যমে ঋণ প্রদানের লোভ দেখিয়ে ৬শ থেকে সাড়ে ৬শ জনকে সদস্য ভুক্তি করেন। এসব সদস্যদের কাছ থেকে সঞ্চয়ের নামে প্রায় কোটি টাকা হাতিয়ে নেয় তারা।
একপর্যায়ে তারা সদস্যদের টাকা আত্মসাৎ করে অফিসে তালা ঝুলিয়ে গা ঢাকা দেয়। গত ১৭ অক্টোবর এক সদস্য সমিতির অফিসে গিয়ে তালাবদ্ধ দেখতে পান। পরবর্তীতে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে জমা দেওয়া টাকা ও কর্মকর্তাদের না পেয়ে জিএমপির গাছা থানায় মামলা করেন ভুক্তভোগী এক সদস্য। গাছা থানা পুলিশ মামলাটির তদন্ত শুরু করে। পরবর্তীতে পুলিশ হেডকোয়ার্টার্স এর নির্দেশে এ মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় গাজীপুরের পিবিআইকে। বুধবার রাতে মামলার আসামী মিজান ও হাফিজুরকে গ্রেফতার করেন তদন্ত কর্মকর্তা পিবিআই এর উপ-পুলিশ পরিদর্শক মো. আরিফুল ইসলাম। তারা এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেয় গ্রেফতারকৃত প্রতারকরা।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত মিজানুর রহমান ও হাফিজুর রহমান প্রথমে গার্মেন্টসে চাকুরি করত। তাদের সঙ্গে পরিচয় হয় মামলার অপর আসামী শাহিন আলমের (৩৫) সঙ্গে। শাহীন প্রথমে নিউ লাইফ মাল্টি প্রোডাক্টস্ লি. এর ব্যবসা করত। পরিচয়ের সূত্রধরে এ ব্যবসায় যুক্ত হয় আসামী মিজান ও হাফিজুর।

এ তিনজনসহ অপর ৫/৬ জন মিলে প্রতিষ্ঠা করে “বোর্ড বাজার প্রতিভা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ”। তারা ঋণ ও সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে সমিতিতে ভর্তি করিয়ে সাধারণ মানুষের নিকট থেকে সঞ্চয় সংগ্রহ করে। সুদসহ আসল পরিশোধ করার অঙ্গীকার করলেও পরবর্তীতে তারা কোনটি পরিশোধ না করে সম্পূর্ণ টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে গ্রেফতারকৃতরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com