শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চট্টগ্রামে বাসে তরুণীকে গণধর্ষণ, আটক ৬

চট্টগ্রামে বাসে তরুণীকে গণধর্ষণ, আটক ৬

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম থেকে মিরসরাই আসার পথে একটি লোকাল বাসে তরুণীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। বাসের শ্রমিকরাসহ একটি চক্র এ ঘটনা ঘটায়। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ।
মিরসরাই থানার এসআই রাজিব জানান, বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা দুইদিন ধরে ওই তরুণীকে অন্তত ১০ যুবক ধর্ষণ করে। শুক্রবার সন্ধ্যায় ধর্ষণের শিকার তরুণী থানায় অভিযোগ করলে সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- সীতাকুণ্ড উপজেলার আশরাফুল ইসলাম, শাহাদাত হোসেন, নিজামউদ্দিন রানা, মো. বেলাল হোসেন, মো. ইসমাঈল, মিরসরাই উপজেলার হাইতকান্দি ইউনিয়নের কুরুয়া গ্রামের মো. সাগর হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রামের আকরশাহ থানা এলাকার ওই তরুণী পেশায় গার্মেন্টস কর্মী। তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বাসচালক আশরাফুলের। এরই জেরে বুধবার রাতে সীতাকুণ্ড এক্সপ্রেস নামে একটি লোকাল বাসে বড় দারোগার হাটের উদ্দেশ্যে রওনা দেন ওই তরুণী। বাসটি সীতাকুণ্ড এসে আর যাবে না বলে সব যাত্রী নামিয়ে উল্টো হাফিজ জুট মিল এলাকায় যায়।

মিরসরাই থানার ওসি মুজিবর রহমান জানান, জুট মিল এলাকায় গিয়ে প্রেমিক আশরাফুল ও তার সহযোগী শাহাদাত ওই তরুণীকে ধর্ষণ করে। এরপর রানা নামে আরেক সহযোগী তাকে বিপদ থেকে সাহায্য করবে বলে মিরসরাই উপজেলার সাহেরখালী এলাকায় নিয়ে গিয়ে আটকে রেখে দুইদিন ধরে ধর্ষণ করে। শুক্রবার ধর্ষণের শিকার তরুণী পালিয়ে গিয়ে প্রথমে সীতাকুণ্ড ও পরে মিরসরাই থানার শরণাপন্ন হয়ে অভিযোগ করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী অন্তত ১০ যুবক তাকে দফায় দফায় ধর্ষণ করেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com