শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দিনাজপুর খেলনা পিস্তল, চাকু নিয়ে ফেন্সিডিল খেতে এসে পুলিশের হাতে ধরা পড়েছেন দুই যুবক

দিনাজপুর খেলনা পিস্তল, চাকু নিয়ে ফেন্সিডিল খেতে এসে পুলিশের হাতে ধরা পড়েছেন দুই যুবক

 

দিনাজপুর প্রতিনিধি:

খেলনা পিস্তল, চাকু নিয়ে ফেন্সিডিল খেতে এসে পুলিশের হাতে ধরা পড়েছেন দুই যুবক। তাদের কাছ থেকে দুটি খেলনা পিস্তল, একটি টিপ চাকু উদ্ধার করা হয়েছে। তাদের দেখানো জায়গা থেকে ৯ বোতল ফেন্সিডিল ও এক ব্যাগ খালি বোতল উদ্ধার করেছে বিরামপুর পুলিশ। শনিবার দুপুরে দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের হরিহরপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন শেখ সাদাব বাবু ( ২৮), তিনি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার পুরাতন বাবু পাড়া এলাকার ডা. শেখ নবাব আলীর ছেলে এবং নাইমুল হক (২৮), তিনি রংপুর কোতয়ালী থানার মুন্সিপাড়া এলাকার ফজলুল হকের ছেলে।

পুলিশ জানায়, বিরামপুরের হরিহরপুর এলাকায় এক ব্যক্তির বাড়িতে ফেন্সিডিল বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে রংপুর ও সৈয়দপুর এলাকার দুই যুবককে আটক করা হয়। ওই দুই যুবকের দেহ তল্লাশি করে দুটি খেলনা পিস্তল ও একটি টিপ চাকু উদ্ধার করে পুলিশ। এরপর তাদের দেওয়া তথ্যে একটি বাঁশঝাড় থেকে ৯ বোতল ফেন্সিডিল ও এক ব্যাগ খালি বোতল উদ্ধার করা হয়।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করে জানান, ফেন্সিডিল খাওয়ার অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে দুটি খেলনা পিস্তল ও একটি চাকু উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে কিছু ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com